Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
চামড়া খাতে খেলাপি ১,৫৪১ কোটি টাকা  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 July, 2022, 09:30 am
Last modified: 07 July, 2022, 09:39 am

Related News

  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • নীতিগত ও আর্থিক সহায়তায় ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে চামড়া রপ্তানি

চামড়া খাতে খেলাপি ১,৫৪১ কোটি টাকা  

সংশ্লিষ্টরা বলছেন, চামড়া খাতে ব্যবসা মন্দা থাকার কারণে নিয়মমতো ঋণ পরিশোধ করতে পারছে না ব্যবসায়ীরা। তাই ঋণ বিতরণের বড় একটি অংশ খেলাপিতে পরিণত হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 July, 2022, 09:30 am
Last modified: 07 July, 2022, 09:39 am
ফাইল ছবি/টিবিএস

নিয়মমতো ঋণ পরিশোধ না করায় চামড়া খাতে খেলাপি ঋণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৪১ কোটি ৪২ লাখ টাকা। যা চামড়া খাতে মোট বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৫৭ শতাংশ।

গত ২০২১ সালের ডিসেম্বরে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ২৮৮ কোটি ৮২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, চামড়া খাতে ব্যবসা মন্দা থাকার কারণে নিয়মমতো ঋণ পরিশোধ করতে পারছে না ব্যবসায়ীরা। তাই এ খাতের ঋণ বিতরণের বড় একটি অংশ খেলাপিতে পরিণত হয়েছে। এছাড়া চামড়া কেনার ঋণ নিয়ে অন্য খাতে ব্যবহারসহ বিভিন্ন কারণে অনেকে খেলাপি হওয়ায় ব্যাংকগুলো অনেক সতর্ক অবস্থানে রয়েছে। এসব কারণে এ খাতে ব্যাংকগুলো ঋণ বিতরণে আগ্রহ হারাচ্ছে।

সূত্র জানায়, ২০২২ সালের মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর খেলাপি ঋণের অংক দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৬২ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ২৩ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ হাজার ১৫৮ কোটি ৮১ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ১৬ দশমিক ৪৩ শতাংশ।

বেসরকারি ব্যাংকগুলোতে মার্চ শেষে খেলাপি দাঁড়িয়েছে ১২৬ কোটি ৫২ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ২ দশমিক ৫৫ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ছিল ৮৫ কোটি ৭৩ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ১ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়া ২০২২ সালের মার্চ শেষে বিদেশি ব্যাংকগুলোর এ খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ২৪ দশমিক ২৪ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বর শেষে বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের অংক ছিল ৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ২৩ দশমিক ৯৮ শতাংশ।

সূত্র আরও জানায়, ২০২২ সালের মার্চ শেষে চামড়া খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ২৬৩ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর ৭ হাজার ১২৫ কোটি ৭৬ লাখ টাকা, বেসরকারি ব্যাংকগুলোর ৪ হাজার ৯৫৫ কোটি ৭৬ লাখ টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর ১৮২ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে গত কয়েক বছর ধরে কোরবানির চামড়ার চাহিদা কমে গেছে। তবে এবার কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের চেয়ে বেড়েছে। তাই ট্যানারি শিল্প উদ্যোক্তারা ঋণ পেতে সরকারের সহায়তা চাচ্ছে।

আসন্ন ঈদুল আযহায় কাঁচা চামড়া সংরক্ষণে সরকারি-বেসরকারি ব্যাংক মিলে ৪৩৩ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব চার ব্যাংক ২৫৮ কোটি টাকা ঋণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর জনতা ব্যাংক ১২০ কোটি টাকা প্রস্তুত রেখেছে। গত বছর একই পরিমাণ প্রস্তুত রাখলেও শেষ পর্যন্ত বিতরণ হয় মাত্র ৪০ কোটি টাকা। রূপালী ব্যাংক এবার ৩০ কোটি টাকা ঋণ দেবে। অগ্রণী ব্যাংক দেবে ৮৩ কোটি টাকা। সোনালী ব্যাংক এবার ২৫ কোটি টাকা ঋণ দেবে। মূলত এই চারটি ব্যাংকই চামড়া কেনায় ঋণ দেয়। এর বাইরে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক ঋণ দিলেও তার পরিমাণ খুবই কম। মূলত ১৯৯০ এর দশকে বিতরণ করা চামড়ার ঋণের বেশিরভাগই ফেরত না আসায় বেসরকারি ব্যাংকগুলো এ খাতে আগ্রহ হারিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২০ সালে ঈদুল আযহার আগে পাঁচ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ ৯টি বাণিজ্যিক ব্যাংক এ খাতে বরাদ্দ রেখেছিল ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা; কিন্তু এর বিপরীতে ব্যবসায়ীরা ঋণ পেয়েছিল মাত্র ৬৫ কোটি টাকা। ২০২১ সালে বরাদ্দ রাখা হয়েছিল ৫৮৩ কোটি টাকা; কিন্তু অর্ধেকেরও কম ঋণ বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া কিনতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগের দেওয়া ঋণ খেলাপি হলে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে দিয়ে পুনঃতফসিল করা যাবে।
 
 

Related Topics

টপ নিউজ

চামড়া শিল্প / চামড়া ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • নীতিগত ও আর্থিক সহায়তায় ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে চামড়া রপ্তানি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net