Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2026, 07:25 pm
Last modified: 29 May, 2026, 07:36 pm

Related News

  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

কেউ নামমাত্র দামে চামড়া বিক্রি করেছেন, আবার কেউ লোকসান সইতে না পেরে বিনা টাকায় আড়তে চামড়া রেখে এসেছেন। ফলে এবারের চামড়ার বাজারেও সিন্ডিকেটের অভিযোগ এবং চরম হতাশা সামনে এসেছে।
টিবিএস রিপোর্ট
29 May, 2026, 07:25 pm
Last modified: 29 May, 2026, 07:36 pm
প্রতীকী ছবি: জহির রায়হান/ টিবিএস

চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে দীর্ঘদিনের পুরোনো সংকট আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে। চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া এবং আড়তদারদের অনীহার কারণে ক্ষুব্ধ মৌসুমি ব্যবসায়ীরা অনেক স্থানে সড়কে চামড়া ফেলে রেখে চলে গেছেন।

কেউ নামমাত্র দামে বিক্রি করেছেন, আবার কেউ লোকসান সইতে না পেরে বিনা টাকায় আড়তে চামড়া রেখে এসেছেন। ফলে এবারের চামড়ার বাজারেও সিন্ডিকেটের অভিযোগ এবং চরম হতাশা সামনে এসেছে।

ঈদের দিন বিকেল পর্যন্ত চট্টগ্রামের চামড়ার বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে নগরের আতুরার ডিপো ও আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিশৃঙ্খলা শুরু হয়।

আজ শুক্রবার (৩০ মে) সকালে আতুরার ডিপো এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে আছে গরুর শত শত চামড়া। এসব চামড়া থেকে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি ভনভন করছে। অনেক চামড়ায় ইতিমধ্যে ময়লা জমে নষ্ট হতে শুরু করেছে। পরিস্থিতির সামাল দিতে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাক এসব চামড়া অপসারণ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা জানান, 'গতবারের তুলনায় এবার সড়কে ফেলে যাওয়া চামড়ার পরিমাণ কিছুটা কম। এখন পর্যন্ত আমরা বহদ্দারহাট ও বড়পোল এলাকা থেকে প্রায় ৩০০ থেকে ৪০০টি চামড়া সংগ্রহ করে সরিয়ে ফেলেছি। আমাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।' 

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদাররা পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছেন। তাদের দাবি, ঈদের দিন বিকেল পর্যন্ত বাজারে চাহিদার আভাস থাকলেও রাত বাড়ার সাথে সাথে আড়তদাররা হঠাৎ দাম কমিয়ে দেন। ৩০০ থেকে ৪০০ টাকায় কেনা চামড়ার বিপরীতে মাত্র ৫০ থেকে ১৫০ টাকা দাম প্রস্তাব করা হয়। 

হাটহাজারীর মৌসুমি ব্যবসায়ী রাজ্জাক মিয়া আক্ষেপ করে বলেন, 'আমি ২০০টি চামড়া সংগ্রহ করেছিলাম, যার প্রতিটির গড় কেনা দাম ছিল ৩০০ টাকা। কিন্তু এখানে সব সিন্ডিকেট। আড়তদাররা ইচ্ছা করে চামড়া নেয়নি। আমি শুধু গাড়িভাড়াটা চেয়েছিলাম, সেটাও তারা দিতে রাজি হয়নি। ক্ষোভে সব চামড়া সড়কেই ফেলে দিয়েছি।'

এদিকে চট্টগ্রাম বৃহত্তর কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির দাবি, লক্ষ্যমাত্রা অনুযায়ীই চামড়া সংগ্রহ করা হয়েছে। সমিতির তথ্যমতে, এবার প্রায় ৪০ জন আড়তদার চামড়া কিনেছেন এবং চট্টগ্রাম জেলা ও নগর মিলিয়ে প্রায় ৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

সমিতির অর্থ সম্পাদক মো. আইয়ুব বলেন, 'আমরা সাড়ে ৩ লাখের বেশি চামড়া সংগ্রহ করেছি। মানভেদে ২৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকায় চামড়া কেনা হয়েছে। অনেক আড়তদার তাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া কিনেছেন। আমি নিজেও ২ হাজারের জায়গায় ৩ হাজার চামড়া সংগ্রহ করেছি।'

সড়কে চামড়া ফেলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'অনেক চামড়ার গুণগত মান ভালো ছিল না। কোথাও কাটা ছিল বা দাগ ছিল, যা ট্যানারিগুলো নিতে চায় না। তবে আমরা দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চামড়া সংগ্রহ করেছি।'

Related Topics

টপ নিউজ

চামড়া / চামড়া ও চামড়াজাত পণ্য / চামড়া শিল্প / ট্যানারি / চট্টগ্রাম / আড়ত / সিন্ডিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net