Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাংলাদেশ

আওয়াল শেখ
05 October, 2024, 04:15 pm
Last modified: 05 October, 2024, 04:17 pm

Related News

  • যশোরে এসআরবির অভিযানে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার
  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর মরদেহ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক: সড়ক পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে, অন্তত ৪০ জনের মৃত্যু

যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

লঘুচাপের কারণে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর টানা বৃষ্টির ফলে ভবদহ অঞ্চলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে গত ২০ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
আওয়াল শেখ
05 October, 2024, 04:15 pm
Last modified: 05 October, 2024, 04:17 pm
ছবি: টিবিএস

টানা বৃষ্টিতে যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য কিছু শিক্ষার্থী উপস্থিত থাকলেও, নিয়মিত পাঠদান হচ্ছে না। শুধুমাত্র শিক্ষকরা স্কুলগুলোতে উপস্থিত হয়ে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন।

লঘুচাপের কারণে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর টানা বৃষ্টির ফলে ভবদহ অঞ্চলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে গত ২০ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন বলেন, "যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার ৫১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জলাবদ্ধ অবস্থায় আছে। তাই সেগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পানি সরে গেলে আবারও চালু হবে।"

এদিকে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম বলেন, "যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার ৯৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত রয়েছে। শিক্ষকদের বিকল্প উপায়ে যথাসম্ভব শিক্ষা কার্যক্রম চালু রাখার অনুরোধ করা হয়েছে।"

তবে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, "মূল ধারার এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন মিলে দুইশর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে।"

এ এলাকার স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর ন্যূনতম পরিবেশ নেই বলে জানিয়েছেন অভয়নগর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মল্লিক। তিনি বলেন, "জলাবদ্ধতার কারণে মাঠে, পথে ও চারপাশে কোমর পর্যন্ত পানি থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না।"

তিনি আরও বলেন, "বাড়িঘরে পানি ওঠায় এলাকার দশটি পরিবার তাদের বাড়ি ছেড়ে স্কুল বিল্ডিংয়ের দোতলার তিনটি রুমে অবস্থান করছেন। ফলে ক্লাস করার ন্যূনতম পরিবেশ এখানে নেই। ক্লাস কার্যক্রম প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ থাকার বিষয়টি শিক্ষা অফিসারদের লিখিতভাবে জানানো হয়েছে।"

একইভাবে বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন বলেন, "এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে স্কুল ভবনের নিচতলায় পানি উঠে গেছে। ক্লাসের ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় তলায়। কিন্তু শিক্ষার্থীরা আসতে পারছে না। ফলে পাঠদান সম্ভব হচ্ছে না।"

অভয়নগরের সোড়াডাঙ্গা প্রাইমারি স্কুলের শিক্ষার্থী অরুণ কুমার বলেন, "আমাদের বাড়িতে পানি, স্কুলেও পানি। বাড়ি থেকে স্কুলে যেতে হলে, কোথাও কোথাও বুক সমান পানি পার হয়ে যেতে হয়। তাহলে স্কুলে যাব কী করে?"

শিক্ষার্থীদের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় তারা স্কুলে যাচ্ছে না বলে জানিয়েছেন কেশবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষকরা স্কুলের পাশে যেকোনো উঁচু স্থানে বা অন্যের ঘরবাড়ির বারান্দায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করেছেন। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীদের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় তারা আসছে না।

এই প্রসঙ্গে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বলেন, "স্কুল-কলেজের পাশাপাশি, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়ও এখন পানির তলে। ভবদহ এলাকায় এ বছর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ১০ লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছেন। এক লাখ লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।"

প্রতিদিন পানি বাড়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হলেও সরকার পানি সরানোর জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

যশোর / জলাবদ্ধতা / শিক্ষা প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • যশোরে এসআরবির অভিযানে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার
  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর মরদেহ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক: সড়ক পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে, অন্তত ৪০ জনের মৃত্যু

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net