Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে: প্রধান বিচারপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2024, 06:00 pm
Last modified: 30 September, 2024, 01:39 pm

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির

বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে: প্রধান বিচারপতি

এর আগে গত ২১ সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পরিকল্পনার ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
29 September, 2024, 06:00 pm
Last modified: 30 September, 2024, 01:39 pm
ছবি: টিবিএস

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের পূর্ণাঙ্গ প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন, 'আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষ ন্যায়বিচার পেতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছে আসে। তাদের আইনি সেবা দেওয়ার নৈতিক দায়িত্ব আইনজীবীদের। আমাদের সবাইকে এ দায়িত্ব সহানুভূতি ও মানবতার সাথে পালন করতে হবে।'

আজ রোববার দুপুরে ফরিদপুরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার ফরিদপুরে আগমন উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি আইনজীবীদের কেবল জীবিকা নির্বাহের জন্য আইনের অনুসরণ না করার পরামর্শ দেন।

তিনি আইনজীবীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আদালত মানবাধিকার রক্ষার জন্য বিদ্যমান, দেশের সংবিধানে অন্তর্ভুক্ত একটি নীতি।

প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, আইনজীবীরা আইনি পেশায় যথাযথ নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সফলতাগুলো বিপন্ন হতে পারে।

তরুণ আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের স্মরণে রাখতে হবে, আপনারা মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এই মহান পেশায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনোই বিচ্যুত হবেন না। জাগতিক লোভ–লালসা আপনাদের যেন পেশাগত নীতি নৈতিকতা থেকে সরাতে না পারে, সে বিষয়ে সব সময় সচেতন থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়া। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ব্যাপারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. আবদুল জলিল, প্রবীণ আইনজীবী মো. শাহজাহান মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ মোদাররেছ আলী, সাবেক পিপি ওলিয়ার রহমান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিচার বিভাগ / সচিবালয় / প্রধান বিচারপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net