Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে পদত্যাগ করলেন শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক

বাংলাদেশ

বরিশাল করেসপনডেন্ট
29 September, 2024, 04:10 pm
Last modified: 29 September, 2024, 04:42 pm

Related News

  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে পদত্যাগ করলেন শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সাইফুল ইসলাম শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন।
বরিশাল করেসপনডেন্ট
29 September, 2024, 04:10 pm
Last modified: 29 September, 2024, 04:42 pm
ছবি: সংগৃহীত

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নিজ কার্যালয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময়ে একটি পদত্যাগপত্রেও সাক্ষর করেন তিনি।  

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সাইফুল ইসলাম শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন। এছাড়াও হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করেননি। সর্বশেষ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নেননি।

তারা মনে করেন, পক্ষপাতমূলক আচরণ নিয়ে সাইফুল ইসলামের এখানে দায়িত্ব পালনের দরকার নেই।

এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, এ প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে। তবে পরিচালকের পদে এখন থেকে আমি আর থাকব না।

এর আগে সাইফুল ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার দুপুর থেকে কর্মবিরতি করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকালে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।

উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসকদের অবহেলায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মারা যাওয়া শিশুর মায়ের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ এনে মামলা করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। মামলার আসামি গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

Related Topics

টপ নিউজ

পরিচালক / পদত্যাগ / চিকিৎসক / বরিশাল / শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • গাজায় গণহত্যা নিয়ে বানানো তথ্যচিত্রের দুই পরিচালকের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net