Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ক্লিনটন ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা কে এই তৃতীয় তরুণ, অনুপ্রবেশকারী?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2024, 10:00 am
Last modified: 28 September, 2024, 02:08 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

ক্লিনটন ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা কে এই তৃতীয় তরুণ, অনুপ্রবেশকারী?

ড. ইউনূসের আহ্বানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বিশেষ সহকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং আরও একজন তরুণ মঞ্চে ওঠেন। প্রথম দুইজন তার সফরসঙ্গী হলেও, তৃতীয় ব্যক্তির নাম তালিকায় ছিল না।
টিবিএস রিপোর্ট
26 September, 2024, 10:00 am
Last modified: 28 September, 2024, 02:08 pm
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে বিল ক্লিনটন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ'-এর ওই আয়োজনে ড. ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র আন্দোলনের নেতাদের মঞ্চে ডাকেন।

ড. ইউনূসের আহ্বানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বিশেষ সহকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং আরও একজন তরুণ মঞ্চে ওঠেন। প্রথম দুইজন তার সফরসঙ্গী হলেও, তৃতীয় ব্যক্তির নাম তালিকায় ছিল না।

অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয়, ফলে  তৃতীয় ওই তরুণের পরিচয় এবং মঞ্চে ওঠা নিয়ে প্রশ্ন তৈরি হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। সমালোচনায় প্রশ্ন করা হয়, এই তরুণ কীভাবে আন্দোলনের একজন!

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে অনেকেই ওই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে দাবি করেন। এমনকি, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে ওই তরুণকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন এবং হাইড্রোকো প্লাস নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তবে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলতে থাকা অবস্থায়, ড. ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে ওই তৃতীয় তরুণকে 'অনুপ্রবেশকারী' হিসেবে উল্লেখ করেন।

মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত পোস্ট। ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া

মাহফুজ আলম পোস্টে লিখেছেন: "সিজিআই ইভেন্টের ওই ব্যক্তি ছিলেন একজন অনুপ্রবেশকারী এবং প্রতারণামূলক উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন। আমি তার এই আচরণের তীব্র নিন্দা জানাই। তিনি নিজস্ব উদ্যোগে ইভেন্টে অংশ নেন এবং আমরা যারা প্রতিনিধি দলের সদস্য ছিলাম, তার উপস্থিতি কিংবা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতাম না। তিনি আমাদের কারো সাথেই যোগাযোগ করেননি। যখন স্যার আমাদের মঞ্চে ডাকেন, তিনি দ্রুত উঠে আমাদের আগেই মঞ্চের দিকে ছুটে যান। যদিও তার প্রতি সন্দেহ ছিল, আমি তাকে মঞ্চে উঠতে বাধা দিতে পারিনি। তবে বিশ্বনেতা ও বিশিষ্টজনদের মাঝে আমি অসহায় ছিলাম। মনে হচ্ছে, এটি ফ্যাসিস্ট গোষ্ঠীর পূর্বপরিকল্পিত ধ্বংসাত্মক কাজ ছিল। এই ঘটনার জন্য আমি আন্দোলনের নেতাকর্মী, সমন্বয়কারী এবং গণজাগরণের যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি তাকে প্রতিহত করতে পারিনি এবং তার এই বিশ্বাসঘাতকতার কাজ ঠেকাতে ব্যর্থ হয়েছি। আমরা ভবিষ্যতে গণজাগরণের প্রতিনিধিত্ব আরও সতর্কতার সাথে করবো এবং এই ধরনের অনুপ্রবেশকারী ও ৫ আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রকারীদের জবাবদিহির আওতায় আনব।"
 
Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / মাহফুজ আলম / অনুপ্রবেশকারী / বিল ক্লিন্টন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net