Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
কাজে যোগ দিয়েছেন গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানার শ্রমিকরা

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
24 September, 2024, 01:50 pm
Last modified: 24 September, 2024, 01:52 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

কাজে যোগ দিয়েছেন গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানার শ্রমিকরা

গাজীপুর শিল্প কারখানা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।
গাজীপুর প্রতিনিধি
24 September, 2024, 01:50 pm
Last modified: 24 September, 2024, 01:52 pm
ছবি: টিবিএস

বেশ কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের পর আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শ্রমিকরা কাজে যোগদান করায় কারখানাগুলোর উৎপাদনও পুরোদমে শুরু হয়েছে।

শিল্প কারখানা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। তবে, শ্রমিক আন্দোলনের মুখে গতকাল (২৩ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করা ১৩ টি কারখানা আজও বন্ধ রয়েছে।

বেশ কয়েকদিন ধরে গাজীপুর মহানগরীর টঙ্গী, সদর উপজেলার বাঘের বাজার ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও আজ দুপুর পর্যন্ত কোথাও শ্রমিক বিক্ষোভ বা কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে যথারীতি কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা ছাড়াও সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। 

শিল্প মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। গতকাল বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে শিল্পাঞ্চল। ১৩ টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র আরও জানায়, আজ সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন নারী ও পুরুষ শ্রমিক সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, "মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। কারখানাগুলো উৎপাদন চলমান রয়েছে। এখনো কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।"

তিনি বলেন, "কারখানা নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।"

গতকাল বন্ধ ঘোষণা করা ১৩টি কারখানা আজও বন্ধ আছে বলে নিশ্চিত করেন তিনি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / কারখানা খোলা / শ্রমিক বিক্ষোভ / তৈরি পোশাক কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net