Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ভোলায় গ্যাসের মজুত ৫.১ টিসিএফ নয়, ২ টিসিএফ: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2024, 02:00 pm
Last modified: 21 September, 2024, 04:18 pm

Related News

  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা
  • নতুন রিগ ক্রয় ও ভোলায় গ্যাস অনুসন্ধানে ২,১৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • হবিগঞ্জের রশিদপুরের কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা
  • জাফলং-ভোলাগঞ্জসহ ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

ভোলায় গ্যাসের মজুত ৫.১ টিসিএফ নয়, ২ টিসিএফ: জ্বালানি উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, "ভোলাতে যে ৫ টিসিএফ গ্যাসের কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা রিসোর্স হতে পারে। মজুত নয়। আপনি ড্রিলিং করে না পেলে মজুত বলতে পারবেন না।"
টিবিএস রিপোর্ট
19 September, 2024, 02:00 pm
Last modified: 21 September, 2024, 04:18 pm
ফাইল ছবি; সংগৃহীত

ভোলায় গ্যাসের মজুত ৫ দশমিক ১ নয় বরং ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট দপ্তর এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, "ভোলায় ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই তথ্যটা যদি সঠিক হতো, তাহলে আজ আমরা উৎসব করতাম। তাহলে আমাদের গ্যাসের কোনো সংকট থাকতো না। আমদানির প্রয়োজন হতো না।"

এসময় উপদেষ্টা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তাকে ভোলায় গ্যাসের মজুতের বিষয়ে তথ্য তুলে ধরার অনুরোধ জানান। বাপেক্স কর্মকর্তা জানান, ভোলার চরফ্যাশনে আমাদের কোনো সিসমিক সার্ভের ডাটা নেই। শাহবাজপুর, ভোলা এবং ইলিশা গ্যাসক্ষেত্রে ২ দশমিক ০৪৭ টিসিএফ (উত্তোলনযোগ্য ১.৪৩২ টিসিএফ) প্রমাণিত গ্যাস রিজার্ভ রয়েছে। ভোলা জেলার অন্তর্গত ৩টি (শাহবাজপুর, ভোলা ও ইলিশা) গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত সর্বমোট ৯টি কূপ খনন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোলা এলাকায় বাপেক্স ও গ্যাজপ্রম যৌথভাবে প্রণীত সিসমিক ডাটা বিশ্লেষণ রিপোর্ট অনুযায়ী ভোলা জেলার দক্ষিণাংশে চরফ্যাশন এলাকায় ১০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ২ দশমিক ৬৮৬ টিসিএফ এবং শাহবাজপুর, ভোলা ও ইলিশা গ্যাসক্ষেত্র এলাকার নতুন জোনে ও গ্যাসক্ষেত্রের মধ্যবর্তী স্থানে ১০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ২ দশমিক ৪২৩ টিসিএফ অর্থাৎ মোট ৫ দশমিক ১০৯ টিসিএফ গ্যাস রিসোর্স হিসেবে থাকতে পারে বলে রিপোর্টে উল্লেখ করেছে।

রিপোর্টে ঐ প্রাক্কলন নিশ্চিত করার জন্য বর্ণিত এলাকায় থ্রিডি সাইসমিক সার্ভের প্রস্তাব দেওয়া হয়েছে। ঐ দুটি এলাকায় ১০ শতাংশ সম্ভাব্যতা বিবেচনায় মোট ৫ দশমিক ১০৯ টিসিএফ সম্ভাব্য রিসোর্সের কথা উল্লেখ করে সংবাদপত্রে খবর প্রকাশ করেছে, যা প্রমাণিত মজুত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। একই রিপোর্টে চরফ্যাশন এলাকায় ৯০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ১ দশমিক ১৩৪ টিসিএফ এবং তিনটি গ্যাসক্ষেত্র ও নিকটবর্তী এলাকায় ৯০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ০ দশমিক ৬৭৫ টিসিএফ মোট ১ দশমিক ৮০৯ টিসিএফ গ্যাস হয়েছে বলেও জানান এই বাপেক্স কর্মকর্তা।

বৈঠকে উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, "গ্যাসের মজুত নির্ণয়ের জন্য প্রথমে সিসমিক সার্ভে করা হয়। তারপর সার্ভের তথ্য উপাত্ত দেখে কোম্পানিগুলো ঠিক করে সবচেয়ে বেশি কোথায় সম্ভাবনা রয়েছে গ্যাসের। সেখানে তারা ড্রিল করে। ড্রিল করে যদি গ্যাস পাওয়া যায় তখন তারা এটাকে প্রমাণিত মজুত হিসেবে ঘোষণা দেয়।"

তিনি আরও বলেন, "প্রমাণিত কিংবা প্রবাবল না হলে আমরা কোনো গ্যাসের মজুত হিসাবে আনি না। মজুতের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা মিস লিডিং। ভোলায় মোট গ্যাসের মজুত ২ ট্রিলিয়ন ঘনফুট।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, "ভোলাতে যে ৫ টিসিএফ গ্যাসের কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা রিসোর্স হতে পারে। মজুত নয়। আপনি ড্রিলিং করে না পেলে মজুত বলতে পারবেন না।"

পরে জ্বালানি উপদেষ্টা বলেন, "যেই জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে আমরা সিসমিক সার্ভে ও ড্রিলিং শুরু করবো। গতকাল একনেকে চারটি কূপ খননের জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আশাবাদী হতে চাই। আমাদের গ্যাস প্রয়োজন, গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের কারণে আমাদের শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। যেখানে গ্যাসের সম্ভাবনা আছে, এটাকে আমরা বের করতে চাই। সেটাকে আমরা জাতির কল্যাণে ব্যবহার করতে চাই।"

ফাওজুল কবির খান আরও বলেন, "আমরা আরও ১০০টি কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। যেটাকে এখন অমূলক বলছি, সেটা একসময় বাস্তব হয়ে উঠবে।"

Related Topics

টপ নিউজ

গ্যাস অনুসন্ধান / গ্যাস অনুসন্ধানের ড্রিলিং / জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • ড্যাপের সংশোধনী প্রস্তাব অনুমোদন, বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা
  • নতুন রিগ ক্রয় ও ভোলায় গ্যাস অনুসন্ধানে ২,১৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • হবিগঞ্জের রশিদপুরের কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা
  • জাফলং-ভোলাগঞ্জসহ ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net