Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
মৌলিক অধিকার রক্ষা করতে পারলেই রাষ্ট্র সংস্কার সম্ভব: বক্তারা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2024, 11:40 am
Last modified: 16 September, 2024, 11:44 am

Related News

  • মাত্র একদিনের মধ্যে গুম প্রতিরোধ আইনের খসড়ার ওপর মতামত আহ্বান প্রহসনমূলক: টিআইবি
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • কোন শক্তির প্রভাবে সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বহাল থাকছে? প্রশ্ন টিআইবির
  • ‘নতুন খসড়া আইন পাস হলে মানবাধিকার কমিশনের স্বাধীনতা সংকুচিত হবে’: টিআইবি
  • অন্তর্বর্তী সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

মৌলিক অধিকার রক্ষা করতে পারলেই রাষ্ট্র সংস্কার সম্ভব: বক্তারা 

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষ্যে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা
টিবিএস রিপোর্ট
16 September, 2024, 11:40 am
Last modified: 16 September, 2024, 11:44 am
ছবি: সৌজন্যে

জনপ্রত্যাশার 'নতুন বাংলাদেশ' বিনির্মাণে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্ভাসিত রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য। একইসঙ্গে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার রক্ষা করতে পারলেই 'রাষ্ট্রসংস্কার' সম্ভব হবে বলে মনে করছেন তরুণেরা। 

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষ্যে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত 'নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা।

নির্বাচনব্যবস্থা, প্রশাসনকাঠামো ও বিচারব্যবস্থার আমূল সংস্কার; গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার রক্ষা করতে পারলেই 'রাষ্ট্রসংস্কার' সম্ভব হবে মন্তব্য করেছেন তারা। একইসঙ্গে, বিদ্যমান রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের স্বার্থে একটি নতুন রাজনৈতিক-কাঠামো প্রয়োজন কি-না, সে ব্যাপারেও সিদ্ধান্ত আসতে হবে এদেশের আপামর জনসাধারণের মধ্য থেকে বলে মন্তব্য করেন আলোচকবৃন্দ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সদস্য আরিফুল ইসলাম আদীব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক ও গণমাধ্যমকর্মী ফারাবি হাফিজ, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন, , গণমাধ্যমকর্মী ও রম্যলেখক শিমু নাসের। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন মাধ্যমে কর্মরত তরুণ পেশাজীবীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

স্বৈরতন্ত্রের পতনের পর থেকে চলমান দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিসহ বৈষম্যবিরোধী আন্দোলনের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক সাম্প্রদায়িক, অসহিষ্ণু ও বহুত্ব পরিপন্থি অগণতান্ত্রিক শক্তির উদ্বেগজনক তৎপরতার উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন "নতুন বাংলাদেশর অভিষ্ট অর্জন করতে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য। আন্দোলনের মূলধারা থেকে এর নেতৃত্ব বিকশিত হবে, যার প্রতি আন্দোলনে অংশগ্রহনকারী এ দেশের সকল ছাত্র জনতার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে বলে মনে করি।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "যারাই ক্ষমতায় যান, তাদেরকে জনগণ বিশ্বাস করতে চান না, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের ভালো নয়। আমাদেরকেও তারা সন্দেহের চোখে দেখছেন। এক্ষেত্রে জনগণের দোষ নেই। আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারাও এমনি করবে কি-না সেটিকেও অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে। বিগত সরকারের আমলে প্রশ্ন করার এক ধরনের বিনিময় মূল্য ছিলো। কিন্তু আমাদেরকে প্রশ্ন করায় কোনো বিনিময় মূল্য নেই।" 

তিনি বলেন, "আমাদেরকে প্রশ্ন করবেন, এর মধ্য দিয়ে সংশোধন হবো, সংস্কার ত্বরান্বিত হবে। আমাদের পক্ষের মতামতের তুলনায় যারা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা দ্বিগুণ জরুরি। আমাদের প্রতি আস্থা রাখুন।" 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, "সাম্য, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এই আন্দোলন। ১৯৪৭ বা ১৯৭১ এ আমাদের পতাকা পরিবর্তিত হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়নি। কারণ এর পরবর্তী সকল শাসকের মধ্যেই স্বৈরশাসনের উপাদান ছিল। এ দেশের জনগণ যারা সবসময় শাসকদের মিথ্যা ভাষ্যের বিপক্ষে লড়াই করেছে, তাদের ভাষাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।" 

"আমরা মনে করি, ২০২৪ এর আন্দোলনের মাধ্যমে জনগণের প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, যা ২০১৮ তে সম্ভব হয়নি। জনগণের ভাষায় আমরা কথা বলতে পেরেছি বলেই স্বৈরাচারকে সরিয়ে দিতে পেরেছি," যোগ করেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, "নতুন বাংলাদেশ তরুণদের মধ্যে অনেক আশা-আকাঙক্ষার জন্ম দিয়েছে। এই নতুন বাংলাদেশ বির্নিমাণে গণ-আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। সবসময় বলা হয়েছে জনগণ ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে সেটির প্রতিফলন ঘটেনি। রাষ্ট্রকাঠামো সংস্কারে বাংলাদেশের সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনে গ্রামীণ পর্যায়ে, গ্রামীণ আবহে ও অঞ্চলে আলোচনার ব্যবস্থা করতে হবে।"

Related Topics

টপ নিউজ

তরুণ সমাজ / তরুণ শক্তি / টিআইবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • মাত্র একদিনের মধ্যে গুম প্রতিরোধ আইনের খসড়ার ওপর মতামত আহ্বান প্রহসনমূলক: টিআইবি
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • কোন শক্তির প্রভাবে সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বহাল থাকছে? প্রশ্ন টিআইবির
  • ‘নতুন খসড়া আইন পাস হলে মানবাধিকার কমিশনের স্বাধীনতা সংকুচিত হবে’: টিআইবি
  • অন্তর্বর্তী সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net