Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
12 September, 2024, 04:35 pm
Last modified: 12 September, 2024, 06:57 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে তেলের লাইন মেরামতের জন্য ট্যাংকের ওপর চারজন এবং নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে ট্যাংকে বিস্ফোরণ ঘটে।
বগুড়া প্রতিনিধি
12 September, 2024, 04:35 pm
Last modified: 12 September, 2024, 06:57 pm
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেড-এর তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুরে তেলের লাইন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। মৃত শ্রমিকেরা হলেন মো. ইমরান, মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মনির (২৮)।

তাদের প্রত্যেকের বাড়ি নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনি এলাকায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে তেলের লাইন মেরামতের জন্য ট্যাংকের ওপর চারজন এবং নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে ট্যাংকে বিস্ফোরণ ঘটে।

এতে ট্যাংকের ওপরে থাকা চার শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

'আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করব,' বলেন তিনি।

বগুড়া জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে মৃত শ্রমিকদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস লিডার মো. সাইফুল ইসলাম বলেন, 'আগুনের খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু গিয়ে আমরা কোনো আগুন পাইনি। তবে তেলের ট্যাংক বিস্ফোরণ হয়েছে এমন আলামত দেখেছি।

'তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তেলের লাইন মেরামতের জন্য বাইরে থেকে লেদ মিস্ত্রিদের এনে কাজ করানো হচ্ছিল।'

এ কর্মকর্তা আরও বলেন, 'তারা [শ্রমিকেরা] শুধু আমাদেরকে জানিয়েছেন বিস্ফোরণে তিনজন আহতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আমরা এখন জানতে পারছি ওই ঘটনায় চারজন মারা গেছেন।'

তদন্ত কমিটিতে শেরপুর থানার ওসি, শেরপুরের একজন খাদ্য কর্মকর্তা, একজন কলকারখানা পরিদর্শক, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি এবং প্রশাসন থেকে একজন কারিগরি বিশেষজ্ঞ থাকবে বলে জানান ইএনও সুমন জিহাদী।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বগুড়া / বিস্ফোরণ / বিস্ফোরণে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net