Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আ.লীগ সরকারের নীতিগত সমর্থনের অভাবে টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে: বিটিএমএ সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 07:00 pm
Last modified: 11 September, 2024, 08:57 pm

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

আ.লীগ সরকারের নীতিগত সমর্থনের অভাবে টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে: বিটিএমএ সভাপতি

শওকত আজিজ রাসেল বলেছেন, কোভিড ও কোভিড পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকদের বেতন দিতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে চলছে এই শিল্প।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 07:00 pm
Last modified: 11 September, 2024, 08:57 pm
শওকত আজিজ রাসেল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নীতিগত সমর্থন না থাকার সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, কোভিড ও কোভিড পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকদের বেতন দিতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে চলছে এই শিল্প।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কাওরান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে টাকা পাচার হয়েছে, তার অন্তত ১০ শতাংশ প্রণোদনা হিসেবে দেওয়া হলে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি নিয়ে সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে কিছু বহিরাগতদের ইন্ধনে অস্থিরতা হচ্ছে। তিনি পুলিশ বাহিনীকে অনুরোধ করেন অতীতে যেভাবে সরকারকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন এবার শিল্পকে বাঁচাতে আপনাদের সে ধরনের ভূমিকা দেখতে চাই।

টেক্সটাইল খাতের ব্যাংক লোনগুলো পুনঃতফসিল করার অনুরোধ করেন তিনি।

শ্রমিকদের বেতন দিতে সরকার ঘোষিত স্বল্প সুদের ঋণের টাকা এখনও ৯০ শতাংশ কারখানা পায়নি বলে অভিযোগ করেন বিটিএমএর সহসভাপতি আবুল কালাম। অথচ শ্রমিকদের মাঝে গুজব আছে সরকার তাদেরকে ফ্রিতে এই টাকা দিচ্ছে।

বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, চার কারণে শ্রমিক অসন্তোষ হচ্ছে- কিছু কারখানায় বেতনের সমস্যা ছিল, ঝুট ব্যবসা দখল করা নিয়ে দুই গ্রুপ, বিদেশিদের ইন্ধন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা। পার্শ্ববর্তী দেশ থেকে এক হাজার কোটি টাকার কাপড় ঢুকছে দেশে অভিযোগ করে তিনি বলেন পাথর আমদানির আড়ালে ট্রাকে করে এসব কাপড় আনা হচ্ছে। এজন্য সড়কপথে পণ্য আমদানি বন্ধের দাবি করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

টেক্সটাইল / বিটিএমএ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net