Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রত্যাহার হওয়া ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ 

বাংলাদেশ

09 September, 2024, 01:40 pm
Last modified: 09 September, 2024, 01:52 pm

Related News

  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

প্রত্যাহার হওয়া ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ 

09 September, 2024, 01:40 pm
Last modified: 09 September, 2024, 01:52 pm

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। 

আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল। ওইসব জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। 

নতুন ডিসিদের মধ্যে ১৫ জন ২৪তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বলে জানা গেছে।

পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও ডিসি পরিবর্তন করা হবে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছিল, আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব ডিসি ও ইউএনওকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। 

ডিসি ও ইউএনও পদে কারা নিয়োগ পাবেন সেই নিয়ম থাকলেও তাদের মেয়াদ কত দিন হবে, তা বেঁধে দেওয়া নেই। ফলে সরকার চাইলেই যেকোনো সময় ডিসি ও ইউএনওদের প্রত্যাহার করতে পারে। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ডিসি পদে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যেসব কর্মকর্তাকে মাঠ প্রশাসনে নির্ভরযোগ্য মনে করেছিল, তাদেরকে তুলে নিয়ে আসা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডিসি পরিবর্তন এরই অংশ বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

তবে আরেকটি সূত্র জানিয়েছিল, ডিসিসহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যেসব কর্মকর্তা বর্তমানে রয়েছেন, তারাই আর মাঠে থাকতে চাচ্ছেন না। কারণ আওয়ামী লীগ সরকারের সময়ে এসব কর্মকর্তাদের মাধ্যমেই একতরফা নির্বাচন করা, বিরোধী পক্ষকে দমন-পীড়নসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।

সরকারের সমর্থনে কোনো কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবেও অনিয়মে জড়িয়ে পড়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। ফলে এসব কর্মকর্তারা এখন মাঠ প্রশাসনে দায়িত্বপালনে যেমন অস্বস্তিতে রয়েছেন, তেমনি জনসাধারণের ক্ষোভের কারণ হওয়ারও আশঙ্কা রয়েছে।  

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ট হিসেবে পরিচিত অনেকেই পদত্যাগ করেন। চুক্তিভিত্তিক কয়েকজন সচিবের চুক্তি বাতিল করা হয়। 

এছাড়া জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়েও বদলি করা হয়েছে। 

সরকারের এসব কার্যক্রমকে দেশের প্রশাসন থেকে আওয়ামী লীগের সাজানো প্রশাসন বের করে নিয়ে আসার উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন জনপ্রশাসনের কর্মকর্তারা।

বিএনপি সরকারের সময় ২৪তম বিসিএস ব্যাচের নিয়োগ হওয়ায় গত সরকারের সময় এই ব্যাচের অনেকেরই ভালো পদায়ন হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ব্যাচের দুই ডজন কর্মকর্তাকে ডিসির পদ থেকে প্রত্যাহর করা হয়।
 

Related Topics

টপ নিউজ

ডিসি / জেলা প্রশাসক / বদলি / ডিসি নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net