Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার 

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
08 September, 2024, 07:05 pm
Last modified: 08 September, 2024, 07:06 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন

চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার 

নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, “গত ১৬ আগস্ট রাশেদ জুম্মার নামাজের পর তার ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে ছাত্রদলের লোকজন তাকে আটকে চাঁদা দাবী করলে, চাঁদা দিতে অস্বীকৃতি জানায় রাশেদ। এতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন তাকে ব্যাপক মারধর করে।”
বরিশাল প্রতিনিধি
08 September, 2024, 07:05 pm
Last modified: 08 September, 2024, 07:06 pm
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। ছবি: টিবিএস

চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ৮। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, "রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশুনা করতো। ১৬ আগস্ট শুক্রবার ওর দুই বছরের ছেলে রাফসানকে নিয়ে বাড়িতে আসে সে। জুম্মার নামাজের পর সে তার ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে ছাত্রদলের লোকজন তাকে আটকে চাঁদা দাবী করলে, চাঁদা দিতে অস্বীকৃতি জানায় রাশেদ। এতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন তাকে ব্যাপক মারধর করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বললে, ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যান "

মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সেই দোকানেও ভাংচুর চালায় ছাত্রদলের কর্মীরা।

র‌্যাব জানিয়েছে, ঘটনার পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামীরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র‌্যাব তদন্তে নেমে জানতে পারে প্রধান আসামী আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামী করে মামলা করা হয়েছে। র‌্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতরা সব স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / ছাত্রদল / ইউনিয়ন ছাত্রদল / পিটিয়ে হত্যা / বরিশাল / হত্যা / নিহত / র‌্যাব / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net