Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আশুলিয়ায় শিল্পাঞ্চলে যৌথ অভিযানে আটক ১৪ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 September, 2024, 12:40 pm
Last modified: 07 September, 2024, 02:16 pm

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আশুলিয়ায় শিল্পাঞ্চলে যৌথ অভিযানে আটক ১৪ জন

গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।
টিবিএস রিপোর্ট 
06 September, 2024, 12:40 pm
Last modified: 07 September, 2024, 02:16 pm
শিল্প এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা। ছবি: টিবিএস।

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, "শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সাথে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।"

এছাড়াও এসব বিশৃঙ্খলার সাথে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, আশুলিয়ায় পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে সোমবার (২ সেপ্টেম্বর) বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী শ্রমিকরা। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড তৈরি করে অবরোধ করেন ও বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এমন পরিস্থিতিতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত অন্তত ৩০টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পরবর্তীতে সেদিন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যৌথ অভিযান পরিচালনার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। 

বৈঠকে বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সব কারখানা চালু রাখতে মালিকদের অনুরোধ জানান তিনি।

যৌথ অভিযানের ঘোষণায় গতকাল অনেকটাই শান্ত ছিল আশুলিয়া শিল্পাঞ্চল। শিল্প পুলিশ সূত্র জানিয়েছিল, গতকাল সকাল থেকে কিছু কারখানা ব্যতীত অধিকাংশ কারখানা খোলা ছিল এবং সেগুলোতে স্বাভাবিকভাবে কার্যক্রম চলেছে।
 
Related Topics

টপ নিউজ

পোশাক শিল্প / আশুলিয়া / অভিযান / পুলিশ / বিক্ষোভ / শিল্পাঞ্চল / কারখানা / গার্মেন্টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net