Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
অপহরণ, মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2024, 11:20 am
Last modified: 04 September, 2024, 12:21 pm

Related News

  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • ওয়াদুদ হত্যা: তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে
  • তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

অপহরণ, মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে

প্রকৌশলী আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় আজ সকালে কাফীকে আদালতে হাজির করা হয়।
টিবিএস রিপোর্ট
04 September, 2024, 11:20 am
Last modified: 04 September, 2024, 12:21 pm
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহিল কাফি। ছবি: সংগৃহীত

অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান আজ বুধবার (৪ সেপ্টেম্বর) তার রিমান্ডের আদেশ দেন।

৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর তাদের দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কাফীকে বিমানবন্দর থেকে আটক করা হয়। দেশ ছাড়ার চেষ্টার সময় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি।

প্রকৌশলী আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় আজ সকালে কাফীকে আদালতে হাজির করা হয়।

শুনানির সময় তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান। কাফীর আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত কাফীর জামিন আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে আবদুল্লাহিল কাফী ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সর্দার, হাজারীবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়াসহ অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তির সহায়তায় আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ করেন। পরে অপহরণকারীরা আরিফের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে সেটি আদায় করেন।

গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন আরিফ মাঈন উদ্দিন।
 
Related Topics

টপ নিউজ

কাফি / রিমান্ড / অপহরণ / মুক্তিপণ / পুলিশ কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • ওয়াদুদ হত্যা: তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে
  • তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net