Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও ঢাকার সাথে সম্পর্ক দৃঢ় করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 05:35 pm
Last modified: 02 September, 2024, 05:43 pm

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও ঢাকার সাথে সম্পর্ক দৃঢ় করবে যুক্তরাষ্ট্র

শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, সুশাসন ও রোহিঙ্গাসহ নানান ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান হেলেন লাফেভ। 
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 05:35 pm
Last modified: 02 September, 2024, 05:43 pm
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: ইউএনবি

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন অব্যাহত রাখবে, একইসাথে বিভিন্ন বিষয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরালো করবে। আজ সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে একথা বলেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত, আগামীতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে এই সপ্তাহ থেকেই কনস্যুলার সেবা চালু করবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে বলেও উল্লেখ করেন তিনি।  

শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, সুশাসন ও রোহিঙ্গাসহ নানান ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান হেলেন লাফেভ। 

রোহিঙ্গাদের বিষয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টাকে বলেছেন, রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন শুরু করা হয়েছে, খুব শিগগিরই এই প্রক্রিয়ায় গতি আনা হবে। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সর্ববৃহৎ মানবিক সহায়তা প্রদানকারী হলো যুক্তরাষ্ট্র। দেশটি আরও তহবিল বরাদ্দ দেওয়ায় এবছরে রোহিঙ্গাদের জন্য মাসিক খাদ্য সহায়তার পরিমাণও বেড়েছে। এসময় রোহিঙ্গাদের জন্য জীবিকানির্বাহের সুযোগ সৃষ্টির আহ্বান জানান হেলেন লাফেভ। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস কক্সবাজারে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাদের জন্য তহবিল প্রদানসহ নানান বিষয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর গভীর সংস্কারের দায়িত্ব রয়েছে, এবং একটি যৌক্তিক সময়ের পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এসময় বাংলাদেশে বন্যার্তদের সহায়তাকারী পক্ষগুলোকে 'অভিন্ন প্ল্যাটফর্ম' প্রতিষ্ঠার মাধ্যমে 'সমন্বিত' উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।  

বৈঠকে হেলেন লাফেভ বাংলাদেশে শ্রম ও সংখ্যালঘুদের বিষয়ে কিছু উদ্বেগ তুলে ধরেন। 

প্রধান উপদেষ্টা তাঁকে আশ্বস্ত করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার ইস্যু, সাইবার নিরাপত্তা আইন এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাবের প্রসঙ্গও আলোচনার সময় উঠে এসেছে।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন, তার সরকার ন্যায্যবিচার নিশ্চিত করার প্রয়াসে বাংলাদেশকে একটি প্রসিকিউটরিয়াল সার্ভিস গঠনে সহায়তা করার চেষ্টা করছে।

Related Topics

টপ নিউজ

ঢাকায় মার্কিন দূতাবাস / হেলেন লাফেভ / প্রধান উপদেষ্টা / বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net