Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
01 September, 2024, 06:45 pm
Last modified: 01 September, 2024, 06:43 pm

Related News

  • আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে গিয়ে বাধার মুখে আনসার সদস্যরা, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
  • জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: ধারণা পুলিশের
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক

আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জেলা স্পেশাল শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট 
01 September, 2024, 06:45 pm
Last modified: 01 September, 2024, 06:43 pm
আশুলিয়ার ঘটনার ভিডিও থেকে নেওয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ভ্যানের উপর লাশ স্তূপ করে রাখছে পুলিশ। এ ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 

এসময় আহম্মদ মুঈদ বলেন, জেলা স্পেশাল শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। 

বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "তদন্ত কমিটি এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। তবে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে সে বিষয়ে তদন্ত কমিটিকে কোন সময়সীমা বেধে দেওয়া হয়নি।"

এসময় এ ঘটনায় মামলা দায়ের করা হবে কিনা সেই প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, "অবশ্যই, যে যে অপরাধ করেছেন তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।"

তিনি আরও বলেন, "আমরা ভিডিওটি দেখেছি তবে ফিজিক্যাল এভিডেন্স এখনও পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। ইতোমধ্যেই গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভাল একটা রেজাল্ট আসবে।"

এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানে লাশের স্তুপের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি লাশ স্তূপ করে রাখা হয়েছে এবং দুইজন পুলিশ সদস্য একজনের হাত ও পা ধরে একটি ভ্যানের ওপর অমানবিকভাবে ছুড়ে মারছেন। 

পরবর্তীতে ভিডিওটি বিশ্লেষণ করে এবং ভিডিওতে থাকা একটি পোস্টারের সূত্র ধরে ভিডিওর সেই ঘটনাস্থল ঢাকার আশুলিয়া থানার সামনে বলে নিশ্চিত হওয়া গেছে।
 
Related Topics

টপ নিউজ

আশুলিয়া / পুলিশ / ভ্যান / লাশ / বৈষম্য বিরোধী আন্দোলন / পুলিশের গুলি / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে গিয়ে বাধার মুখে আনসার সদস্যরা, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
  • জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: ধারণা পুলিশের
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net