Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারে এনবিআরকে চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের

বাংলাদেশ

শওকত আলী
01 September, 2024, 04:55 pm
Last modified: 02 September, 2024, 05:17 pm

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত

পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারে এনবিআরকে চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের

সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলা ব্যাপকভাবে প্লাবিত হয়। এসব জেলার কৃষি পণ্য ও পোল্ট্রি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। জেলাগুলোতে বিভিন্ন পণ্যের সরবরাহেও কিছুটা ব্যাঘাত ঘটেছে। কারণ এখনো পুরোপুরিভাবে সব জায়গা থেকে পানি নামেনি।
শওকত আলী
01 September, 2024, 04:55 pm
Last modified: 02 September, 2024, 05:17 pm

চলমান বন্যায় দেশের অন্তত ১১টি জেলায় কৃষি উৎপাদন ক্ষতির মুখে পড়ায় পেঁয়াজ, আলু ও ডিমের সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে কিছু স্থানে পণ্যগুলোর দাম বাড়ছে, এবং তা আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই অবস্থায় পণ্য তিনটির আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে – আমদানি উন্মুক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি চিঠি দিয়েছে।

বর্তমানে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আবগারী শুল্ক, ৫ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক বিদ্যমান রয়েছে। ডিম ও আলু আমদানিতে আবগারী শুল্ক ২৫ শতাংশ, নিয়ন্ত্রক শুল্ক ৩ শতাংশ এবং অগ্রিম আয়কর (এআইটি) রয়েছে ৫ শতাংশ করে। যা পুরোপুরি প্রত্যাহার করে আমদানি উৎসাহিত করতে পারলে স্থানীয় বাজারমূল্য কমানো সম্ভব হবে। এ পদক্ষেপ মূল্যস্ফীতিকেও কমাবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকার বাজারে আলু ও পেঁয়াজের দাম কয়েক মাস ধরেই চড়া। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। প্রতি কেজি পেঁয়াজ কিনতে কমপক্ষে ১২০ টাকা লাগছে, যা গত বছরের তুলনায় ৩১.৪৩ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম ৪৮.২৮ শতাংশ বেশি।

স্থিতিশীল ডিমের বাজারেও বন্যার কারণে সরবরাহ সংকট তৈরি হচ্ছে, বন্যা আক্রান্ত জেলাগুলোতে ডিমের দাম বাড়তে শুরু করেছে। প্রতি ডজন ডিম যেখানে ১৫৫-১৬০ টাকায় বিক্রি হতো সেটা আক্রান্ত এলাকাগুলোতে ১৭০ টাকায় উঠেছে, এবং দেশের অন্যান্য স্থানেও দাম বেড়ে যাবার শঙ্কা তৈরি হয়েছে।

এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ডিম, পেঁয়াজ ও আলুর আমদানি উন্মুক্ত করে দিতে চায়। একইসঙ্গে চায় আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করা হবে, যাতে করে কম খরচে পণ্যগুলো আমদানি করে দেশের বাজারকে স্থিতিশীল রাখা যায়।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতি বছর দেশে ৬-৭ লাখ টন পেঁয়াজ আমদানি হলেও- বিশেষ অনুমতি ছাড়া ডিম ও আলু আমদানি হয় না। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ২৮ লাখ টন এবং আলুর চাহিদা রয়েছে ৯০ লাখ টন। প্রতিদিন সারাদেশে প্রায় ৪ কোটি পিস ডিম উৎপাদন হয়। কিন্তু বন্যা আক্রান্ত ১১টি জেলায় ডিম ও মুরগির উৎপাদন অবকাঠামো ধ্বংস হওয়ার পাশাপাশি, অনেক মুরগি মারা গেছে বলে জানায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।   

সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলা ব্যাপকভাবে প্লাবিত হয়। এসব জেলার কৃষি পণ্য ও পোল্ট্রি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। জেলাগুলোতে বিভিন্ন পণ্যের সরবরাহেও কিছুটা ব্যাঘাত ঘটেছে। কারণ এখনো পুরোপুরিভাবে সব জায়গা থেকে পানি নামেনি।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন পণ্য তিনটির আমদানি ও স্থানীয় উৎপাদন বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৫৫০ মার্কিন ডলার নির্ধারণ করেছে, এবং ৪০ শতাংশ বাড়তি রপ্তানি শুল্ক আরোপ করেছে। অন্যদিকে সবমিলে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রদান করতে হয় কাস্টমসকে।

কৃষি মন্ত্রণালয়ের হিসাব বলছে, দেশে গত বছরের তুলনায় এবারে ১২ লাখ টন আলুর উৎপাদন কম হয়েছে, যার একটি নেতিবাচক প্রভাব কয়েকমাস ধরেই বাজারে রয়েছে এবং দীর্ঘ সময় ধরে রেকর্ড পরিমাণ দামে আলু কিনতে হচ্ছে ভোক্তাকে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শর্তসাপেক্ষে ডিম ও আলু আমদানিযোগ্য হলেও বর্তমানে এ দুটি পণ্য আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। তাই সুনির্দিস্ট মেয়াদে পণ্য দুটি আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা প্রদান করা হলে- সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাবের আশঙ্কা নেই।

কৃষি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে তাদের সর্বশেষ প্রতিবেদনে বলছে, মাছ ও গবাদিপশু খাতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা। এছাড়া ধান, সবজি, ফল, গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ মে. টনের। টাকার অংকে যা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

ডিম / আলু / পেঁয়াজ / আমদানি / শুল্ক প্রত্যাহার / বাণিজ্য মন্ত্রণালয় / এনবিআর / বন্যার প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net