Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ছাত্র আন্দোলনের পরই বন্যার আঘাত, বাংলাদেশের পোশাক কারখানাগুলো তুলা সংকটে

বাংলাদেশ

রয়টার্স
30 August, 2024, 08:15 pm
Last modified: 31 August, 2024, 02:48 pm

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় এখনো নিখোঁজ প্রায় ১ হাজার, প্রাণহানি বাড়ছেই
  • নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

ছাত্র আন্দোলনের পরই বন্যার আঘাত, বাংলাদেশের পোশাক কারখানাগুলো তুলা সংকটে

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতে, ২০২৩ সালে ৩৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ।
রয়টার্স
30 August, 2024, 08:15 pm
Last modified: 31 August, 2024, 02:48 pm
৩ মে, ২০২০ বাংলাদেশের ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত নারীরা। ফাইল ছবি: রয়টার্স/মোহাম্মদ পনির হোসেন

বাংলাদেশের পোশাক কারখানাগুলো বিশ্বের বৃহত্তম পোশাক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। বন্যায় পোশাক উৎপাদনের জন্য প্রয়োজনীয় তুলার সরবরাহ ব্যাহত হওয়ায়, বর্তমানে সময়মতো অর্ডার সম্পন্ন করা নিয়ে বাংলাদেশের পোশাক উৎপাদনকারীরা দুশ্চিন্তায় রয়েছেন। এর ফলে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাকখাতে সৃষ্ট  স্থবিরতা আরও দীর্ঘতর হচ্ছে।

শিল্প কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্প সমৃদ্ধি হওয়ায় বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তুলা আমদানিকারক দেশ। কিন্তু ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে অল্প কয়েকটি ট্রাক এবং ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে কারখানায় পণ্য সরবরাহ করতে পেরেছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'এ মাসের শুরুতে কারখানা বন্ধ হয়ে যাওয়া অস্থিরতা ও বিক্ষোভের কারণে পোশাক উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে।'

তিনি বলেন, 'ডেডলাইনে পণ্য সরবরাহের জন্য শিল্পটি এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং দ্রুত সংকট সমাধান না হলে সরবরাহ চেইনের অবস্থা আরও খারাপ হতে পারে।'

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতে, ২০২৩ সালে ৩৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ।

রাজধানী ঢাকায় পোশাক কারখানা চালানো রুবানা হক জানান, তিনি এখন লোকসান গুনছেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি রুবানা হক বলেন, 'ধরুন আমাদের মতো একটি মাঝারি আকারের কোম্পানি, যারা প্রতিদিন ৫০ হাজার শার্ট তৈরি করে; একটি সিঙ্গেল শার্টের দাম যদি ৫ ডলার হয়, তাহলে তার আড়াই লাখ ডলারের প্রোডাকশন লস হয়েছে।

তিনি বলেন, কিছু পোশাক কারখানা ধীরে ধীরে উৎপাদন শুরু করছে। তবে অনুমান করা হচ্ছে, পুরোপুরি উৎপাদন শুরু করতে 'কমপক্ষে ছয় মাস সময় লাগবে'।

তিনি সতর্ক করে বলেন, এতে বাংলাদেশি নির্মাতারা অন্যান্য দেশের কাছে ১০% থেকে ১৫% ব্যবসা হারাতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের অনেক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের কাছে পোশাক সরবরাহ করে এবং দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে।

বিজিএমইএ শিল্প গ্রুপের একজন পরিচালক শহীদুল্লাহ আজিম বলেছেন, ক্রেতারা সতর্কতা অবলম্বন করছেন এবং নতুন অর্ডার পেতে বিলম্ব হতে পারে।

Related Topics

টপ নিউজ

তুলা / পোশাক শিল্প / কোটাবিরোধী আন্দোলন / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় এখনো নিখোঁজ প্রায় ১ হাজার, প্রাণহানি বাড়ছেই
  • নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net