Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
আদানি পাওয়ারের ২ ইউনিটেই ফের উৎপাদন শুরু, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 06:35 pm
Last modified: 27 August, 2024, 06:42 pm

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ও লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

আদানি পাওয়ারের ২ ইউনিটেই ফের উৎপাদন শুরু, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় প্রথম ইউনিট ৫১৩ দশমিক ৩২ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট ৬৬৮ দশমিক ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
টিবিএস রিপোর্ট
27 August, 2024, 06:35 pm
Last modified: 27 August, 2024, 06:42 pm
প্রতীকী অলংকরণ: রয়টার্স/ডাডো রুবিক

দুইটি ইউনিট চালু হওয়ার মধ্যদিয়ে ফের পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে আদানি পাওয়ার। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিট দিয়ে উৎপাদনে শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় প্রথম ইউনিট ৫১৩ দশমিক ৩২ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট ৬৬৮ দশমিক ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

জানা যায়, কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে গত ১৩ আগস্ট দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রথম ইউনিটের মাধ্যমে সরকারের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছিল আদানি।

আদানি ঢাকা অফিসের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টার দিকে প্রথম ইউনিটের ৫৯৩ দশমিক ৩৫ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট ৭৬৩ দশমিক ৯৪ মেগাওয়াট উৎপাদন রেকর্ড করা হয়।

দ্বিতীয় ইউনিট বন্ধ হওয়ার পর আদানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রটোকল বজায় রেখেছিল।

সম্প্রতি এক বিবৃতিতে অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছিল প্রতিষ্ঠানটি। 

বিবৃতিতে তারা জানায়, 'আদানির মতো দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো সংস্থার বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি। আশা করছি শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারব।'

অন্যদিকে জানা যায়, ভারতের বিদ্যুৎ আইনে সাম্প্রতিক সংশোধনী দুই দেশের বিদ্যুৎ সরবরাহ চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। আদানি বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তিবদ্ধ। প্রায় ৮০ কোটি ডলার পাওনা থাকলেও বিদ্যুৎ সরবরাহ করছে আদানি।

আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) আদানি গ্রুপের একটি অংশ এবং এটি ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদক।

গুজরাটে একটি ৪০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ছাড়াও; গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের আটটি বিদ্যুৎকেন্দ্রে ১৫ হাজার ২১০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির।

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / বিদ্যুৎ / বিপিডিবি / পিজিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে ও লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net