Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বৈষম্যবিরোধী আন্দোলনে ৮১৯ জনের মৃত্যু হয়েছে: এইচআরএসএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 10:50 am
Last modified: 21 August, 2024, 10:53 am

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭

বৈষম্যবিরোধী আন্দোলনে ৮১৯ জনের মৃত্যু হয়েছে: এইচআরএসএস

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে আরও বলা হয়, গণমাধ্যম, হাসপাতাল এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত মৃতের সংখ্যা কমপক্ষে ১ হাজার হতে পারে।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 10:50 am
Last modified: 21 August, 2024, 10:53 am
গতকাল জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস

বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে ৮১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়ার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

গতকাল (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, তারা ৬৩০ জনের পরিচয় শনাক্ত করতে পারলেও বাকি ১৮৯ জনের পরিচয় এখনও অজানা।

সংস্থাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩১১ জন মারা গেছেন এবং ৪ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে আরও ৫০৮ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল এবং জাতীয় দৈনিকগুলো থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে এইচআরএসএস।

প্রতিবেদনে আরও বলা হয়, গণমাধ্যম, হাসপাতাল এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত মৃতের সংখ্যা কমপক্ষে ১ হাজার হতে পারে।

প্রতিবেদনে দাবি করা হয়, নিহতদের মধ্যে ৮৩ জন (১৮ শতাংশ) ছিল ১৮ বছরের কমবয়সী, ২৪০ জন (৫১ শতাংশ) ছিলেন যুবক, ১২৬ জন (২৭ শতাংশ) ছিলেন মধ্যবয়সী এবং ২১ জন (৪.৫ শতাংশ) ছিলেন বৃদ্ধ।

বিশেষভাবে শনাক্তকৃত নিহতদের ৬৯ শতাংশের বয়স ৩০ বছরের নিচে ছিল। এছাড়া নিহতদের মধ্যে ১০ জন মহিলা ও শিশু ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৯৩ জন নিহতের পেশা শনাক্ত করা হয়েছে— যার মধ্যে ১৪৪ জন ছাত্র, ৫৭ জন শ্রমিক, ৫১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫ জন সাংবাদিক এবং ৩৫ জন বিভিন্ন পেশার লোক ছিলেন।

নিহতদের ভৌগোলিক অবস্থান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৮১৯ জনের মধ্যে ৫০০ জন ঢাকা বিভাগে, ৮৫ জন চট্টগ্রামে, ৭৬ জন খুলনায়, ৬১ জন রাজশাহীতে, ৩৯ জন ময়মনসিংহে, ২৫ জন রংপুরে, ২০ জন সিলেটে এবং ১৩ জন বরিশালে মারা গেছেন।

পাশাপাশি এইচআরএসএস একটি স্বাধীন কমিশন গঠন করে অতীতের গুম এবং বিচার বহির্ভূত হত্যার তদন্ত, পুরোনো মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

এইচআরএসএস / বৈষম্য বিরোধী আন্দোলন / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net