Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
আশুলিয়ায় আস-সাবুর নিহতের ঘটনায় আরেকটি মামলা মায়ের, আগের মামলার বিষয়ে জানতো না পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 01:30 pm
Last modified: 19 August, 2024, 01:52 pm

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, তবু দোষী সাব্যস্ত করে রায় দিতে পারল না মার্কিন আদালত
  • আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর
  • পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারীকে কারাগারে প্রেরণ

আশুলিয়ায় আস-সাবুর নিহতের ঘটনায় আরেকটি মামলা মায়ের, আগের মামলার বিষয়ে জানতো না পরিবার

ঢাকার আশুলিয়ায় আন্দোলনে সহিংসতায় আস-সাবুর (১৬) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত আস-সাবুরের মা মোছা. রাহেন জান্নাত ফেরদৌসী।
টিবিএস রিপোর্ট
19 August, 2024, 01:30 pm
Last modified: 19 August, 2024, 01:52 pm
আশুলিয়ায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা নিহত হন আস-সাবুর। ছবি: টিবিএস।

ঢাকার আশুলিয়ায় আন্দোলনে সহিংসতায় আস-সাবুর (১৬) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত আস-সাবুরের মা মোছা. রাহেন জান্নাত ফেরদৌসী।

আস-সাবুর নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নাজেদ জাকিরের ছেলে। মামলায় বলা হয়েছে, আস-সাবুর পরিবারের সঙ্গে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন।

এর আগে একই ঘটনায় আস-সাবুরের 'প্রতিবেশী চাচাতো ভাই' দাবি করে ১৬ই আগস্ট ঢাকা-১৯ আসনের সাবেক দুই এমপিসহ মোট ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের করেন মো. সাহিদ হাসান ওরফে মিঠু নামে এক ব্যক্তি।

মামলায় নিজের পরিচয় হিসাবে তিনি তার পিতার নাম আকরাম আলী মোল্লা এবং ঠিকানা আশুলিয়ার চিত্রাশাইল এলাকা বলে উল্লেখ করেছিলেন।

যদিও নিহত ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, এর আগে আস-সাবুরকে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের বিষয়ে কিছু জানতেন না তারা। বিষয়টিকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে পূর্বের সেই মামলার বাদী কোনো একটি পক্ষ থেকে 'টাকা খেয়ে' বিশেষ কোনো উদ্দেশ্যে মামলাটি দায়ের করে থাকতে পারে বলে ধারণা করেছেন তারা।

যোগাযোগ করলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ মামলা বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল মামলাটি দায়ের করা হয়েছে।

একই ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন,"দুটি মামলায় পিতার নাম আলাদা। আমরা মামলা নিয়েছি, তদন্তের পর বিস্তারিত বলতে পারবো"।

এ বিষয়ে আস-সাবুরের মা রাহেন জান্নাত ফেরদৌসী মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার সন্তানকে হত্যা করার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে অথচ আমরা পরিবারের কেউই জানিনা। কোথা থেকে অপরিচিত কেউ একজন 'প্রতিবেশী চাচাতো ভাই' দাবি করে মামলাটি দায়ের করেছেন। মামলায় অসংখ্য ভুল তথ্যও দিয়েছেন তিনি। আমার ছেলের বাবার নামেও ভুল করা হয়েছে। আমি তাকে ফোন দিয়ে জানতে চেয়েছিলাম, সে আমাকেও চিনে না। আমার ছেলের নাম বলার পরেও চিন্তে পারেনি। আমরা তো এবার তার বিরুদ্ধে থানায় মামলা করবো।"

মামলার এজাহারে ঘটনার বিষয়ে উল্লেখ করা হয়েছে, গত ৫ই আগস্ট ঘটনার দিন সকাল সাড়ে ৯টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হয় আস-সাবুর। সেদিন বিকাল ৩টা পর্যন্ত বাদীর সাথে আস-সাবুরের যোগাযোগ হয়। পরদিন ৬ই আগস্ট বিকাল ৫টা নাগাদ আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে পোড়ানো অবস্থায় আস-সাবুরের লাশ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে বাদী জানতে পারেন, মামলায় উল্লিখিত আসামীরা গত ৫ই জুলাই আস-সাবুরকে মারধরের পর গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে তার লাশটি পুড়িয়ে দেয়।

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / আস-সাবুর / হত্যা মামলা / ঢাকা ১৯ আসন / ৫ আগস্ট / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, তবু দোষী সাব্যস্ত করে রায় দিতে পারল না মার্কিন আদালত
  • আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর
  • পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারীকে কারাগারে প্রেরণ

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net