Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের ব্লক থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2024, 06:55 pm
Last modified: 13 August, 2024, 07:21 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • যুক্তরাষ্ট্রের কাছে ‘চিরকাল’ যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প

জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের ব্লক থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

এছাড়াও অভিযানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের রুম থেকে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদের দুটি, বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের একটি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক্স বিভাগে প্রভাষক পদের একটি আবেদনপত্র উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট 
13 August, 2024, 06:55 pm
Last modified: 13 August, 2024, 07:21 pm
ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের ব্লক থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হলের তৃতীয় তলার ছাত্রলীগের ব্লকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়াও অভিযানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের রুম থেকে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদের দুটি, বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের একটি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক্স বিভাগে প্রভাষক পদের একটি আবেদনপত্র উদ্ধার করা হয়।

এর আগে ছাত্রলীগের ব্লকের রুমগুলোতে অস্ত্র আছে- এমন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই ব্লকে অভিযান শুরু করে।

এ সময় ওই ব্লকের প্রতিটি রুম থেকেই রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ রড, পাইপ, খালি মদের বোতলও উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র হলের কার্যালয়ে রাখা হয়েছে।

হলের এক শিক্ষার্থী জানান, আগামী ১৫ই আগস্ট ছাত্রলীগ আবারও হলে হামলা করতে পারে এমন আশঙ্কায় তারা ছাত্রলীগের রুমগুলোতে অভিযানের জন্য হল প্রশাসনের কাছে অনুরোধ জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ যে রড ও পাইপ উদ্ধার করা হয়েছে, সেগুলো দিয়ে গেস্টরুমে আমাদের ভয়ভীতি দেখানো হতো। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের রুমে নিয়ে গিয়ে এসব রড,পাইপ দিয়ে মারধর করা হতো।'

এ বিষয়ে হলের সহকারী রেজিস্ট্রার জালাল উদ্দিন বলেন, 'হলের আবাসিক শিক্ষার্থীদের আশঙ্কা ছিল ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে। এজন্য তারা আমাদের অভিযান চালানোর কথা জানায়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল উদ্ধার করেছি৷'

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / অস্ত্র / ছাত্রলীগ / হল / উদ্ধার / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • যুক্তরাষ্ট্রের কাছে ‘চিরকাল’ যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net