Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
স্বাভাবিক যাত্রী নিয়ে চলতে শুরু করেছে কমিউটার ট্রেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 06:15 pm
Last modified: 14 August, 2024, 02:31 pm

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

স্বাভাবিক যাত্রী নিয়ে চলতে শুরু করেছে কমিউটার ট্রেন

মালবাহী ট্রেন চলাচল গতকাল (১২ আগস্ট) থেকে পুনরায় চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা করছে।
টিবিএস রিপোর্ট
13 August, 2024, 06:15 pm
Last modified: 14 August, 2024, 02:31 pm
কক্সবাজার রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন। প্রতীকী ছবি: টিবিএস

লোকাল, মেল এবং কমিউটার ট্রেনগুলো স্বল্প-দূরত্বের রুটে চলাচল শুরু করেছে। এসব ট্রেনে যাত্রীর উপস্থিতি ছিল স্বাভাবিক।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশে এসব ট্রেন পরিষেবা চালু হয়।

'স্বল্প দূরত্বের মেল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো সকাল থেকে নির্বিঘ্নে চলছে। দীর্ঘ কয়েকদিন বন্ধ থাকার পর ট্রেনগুলো চালু হয়েছে, তবে কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যাযনি। যাত্রীরা কোনো ঝামেলা ছাড়াই টিকিট কিনেছেন। ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়েছে,' বলেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

মালবাহী ট্রেন চলাচল গতকাল (১২ আগস্ট) থেকে পুনরায় চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা করছে।

'আন্তঃনগর ট্রেনগুলো দীর্ঘ দূরত্বে চলাচল করে, প্রায়ই গভীর রাত পর্যন্ত চলে। তাই এগুলোর বাড়তি নিরাপত্তা দরকার। এ নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দরকার। এ কারণেই আমরা আন্তঃনগর ট্রেন পুনরায় চালু করার আগে কিছু সময় নিচ্ছি,' বলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

অবশ্য রেলওয়ের কর্মকর্তারা আন্তঃনগর ট্রেন চালুতে বিলম্বের পেছনে আরও কিছু কারণের কথাও উল্লেখ করেছেন। 

'আন্তঃনগর ট্রেনের টিকিট সাধারণত অগ্রিম বিক্রি করা হয়, তাই যাত্রীদের টিকিট বুক করার জন্য কয়েক দিন  সময়ের প্রয়োজন। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর যাত্রীদের আরামের কথা চিন্তা করে কর্মীদেরকে নির্বিঘ্নে সেবা দেওয়ার জন্য প্রস্তুতেও সময় প্রয়োজন,' তারা বলেন।

কোটাসংস্কার আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই ঢাকার মহাখালী রেলক্রসিং অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তখন দেশের বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয় রেল যোগাযোগ।

এরপর সরকার কারফিউ জারি করলে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

রেল কর্তৃপক্ষের মতে, আন্দোলন ও সহিংসতার সময় সারাদেশের বিভিন্ন স্থানে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৪ জুলাই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে সেদিন রাতে কর্তৃপক্ষ পরদিন অর্থাৎ ২৫ জুলাই থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।

পরবর্তীসময়ে কারফিউ শিথিলের সময় ১–৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল।

Related Topics

টপ নিউজ

ট্রেন চলাচল / কমিউটার ট্রেন  / ট্রেন / রেল চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net