Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবার: ঢাকেশ্বরী মন্দিরে ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2024, 02:35 pm
Last modified: 13 August, 2024, 05:19 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবার: ঢাকেশ্বরী মন্দিরে ড. ইউনূস

ড. ইউনূস ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহবান জানিয়ে বলেন, ‘‘দেশের সব মানুষের জন্য এক আইন, এক সংবিধান। বর্তমানে বিভক্ত হয়ে নয় বরং সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে।’’
টিবিএস রিপোর্ট
13 August, 2024, 02:35 pm
Last modified: 13 August, 2024, 05:19 pm
ছবি: সংগৃহীত

আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবারের মতো; এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার) ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউনূস বলেন, ''আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকব এটাই নিশ্চিত করতে চাই। এটা নিয়ে যেন আর কোনো বিবাদ না হয়। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা হিন্দু-মসুলমান হিসেবে নয়, বরং মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সব সমস্যার গোড়া হলো আমাদের যত প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি সবগুলো পঁচে গিয়েছে। এ কারণেই গোলমাল হচ্ছে। এজন্য প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে।''

এসময় ড. ইউনূস ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহবান জানিয়ে বলেন, ''দেশের সব মানুষের জন্য এক আইন, এক সংবিধান। বর্তমানে বিভক্ত হয়ে নয় বরং সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে।''

প্রধান উপদেষ্টা বলেন, "নিজেদের সংখ্যালঘু, অমুক-তমুক বলে শ্রেণিবিভাগ না করে বলেন, আমরা এই দেশের মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা হোক। সব সরকারের কাছে এটা চাইতে হবে।"

তিনি আরও বলেন, ''ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কে ন্যায়বিচার পাবে না আমাকে বলেন। আমি কি দেখছি এটা কোন ধর্মের, কোন জাতের। এটা কি আইনে বলা আছে যে এই সম্প্রদায় ওখানে যাবে, আরেক সম্প্রদায় অন্যখানে যাবে। আইন হচ্ছে একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করা। এটা হতে পারে না। আমরা সেখান থেকে ঠিক করতে চাই। এটা এমন রোগ যা সারতে আমাদের মূলে যেতে হবে।''

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার / অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net