Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ডিএমপি’র চিরুনি অভিযানে গ্রেপ্তার ২,৬৩০; ৮৫ শতাংশেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাংলাদেশ

জিয়া চৌধুরী & তৌসিফ কাইয়ুম
30 July, 2024, 09:55 am
Last modified: 30 July, 2024, 10:09 am

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা

ডিএমপি’র চিরুনি অভিযানে গ্রেপ্তার ২,৬৩০; ৮৫ শতাংশেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ শতাধিক মানুষ প্রাণ হারায়। পুড়িয়ে দেওয়া হয় মেট্টোরেল, সেতু ভবন, বিটিভিসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবির জড়িত দাবি করে চিরুনি অভিযান শুরু করে ডিএমপি।
জিয়া চৌধুরী & তৌসিফ কাইয়ুম
30 July, 2024, 09:55 am
Last modified: 30 July, 2024, 10:09 am
গতকাল সোমবার রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে বিক্ষোভকারী এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ছবি: নাঈম আলী/টিবিএস

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চিরুনি অভিযানে দুই হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশই শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বাকি ১৫ শতাংশ বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ শতাধিক মানুষ প্রাণ হারায়। পুড়িয়ে দেওয়া হয় মেট্রোরেল, সেতু ভবন, বিটিভিসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবির জড়িত দাবি করে চিরুনি অভিযান শুরু করে ডিএমপি।

ডিএমপি সূত্রে আরও জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় গত রবিবার পর্যন্ত ডিএমপি'র আটটি ডিভিশনে ২৪৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন দুই হাজার ৬৩০ জন। তাদের মধ্যে দুই হাজার ২৮৪ জনই সাধারণ মানুষ ও শিক্ষার্থী। বাকি ৩৪৬ জনের মধ্যে বিএনপির নেতা-কর্মী রয়েছেন ২৬৯ জন, জামায়াত-শিবিরের ৭৩ জন, গণঅধিকার পরিষদের তিনজন ও জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) একজন রয়েছেন।

কোন ডিভিশনে কত মামলা

ডিএমপির রমনা ডিভিশনের ৩৮ মামলায় ১৪৭ জন, লালবাগে ১৭ মামলায় ২০৪ জন, মতিঝিলে ৩৬ মামলায় ৩৪৭ জন, ওয়ারীতে ৪৯ মামলায় ৫৯৪ জন, তেজগাঁওয়ে ২৫ মামলায় ২৯০ জন, মিরপুরে ২২ মামলায় ৪০৭ জন, উত্তরায় ২৬ মামলায় ২৫৮ জন, গুলশানে ৩০ মামলায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ারী ডিভিশনে মামলা বেশি কেন

ডিএমপি'র আটটি ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারীতে। এই বিভাগের আওতায় যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, কদমতলী, শ্যামপুর, ডেমরা এবং ওয়ারী থানা রয়েছে। এসব থানায় সর্বমোট ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ৫৯৪ জন। যার মধ্যে ৫৪৬ জনই সাধারণ মানুষ ও শিক্ষার্থী।

ইনফোগ্রাফ: টিবিএস

মামলার বিষয়ে কথা হয় ওয়ারী ডিভিশনের উপ-কমিশনার ইকবাল হোসেনের সঙ্গে। তিনি জানান, কোটাবিরোধী আন্দোলনে এ ডিভিশনে সবচেয়ে বেশি নাশকতা হয়েছে। টোলপ্লাজা, পুলিশ হত্যা, দলীয় কার্যালয় পোড়ানো, পুলিশ সদস্যদের নির্যাতনের ঘটনা ঘটেছে। যে কারণে মামলা বেশি হয়েছে।

সাধারণ মানুষ গ্রেপ্তারের বিষয়ে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নাশকতায় সব ধরনের মানুষ যুক্ত ছিল। আমরা গণহারে গ্রেপ্তার করছি না। নাশকতার সঙ্গে সম্পৃক্ততা দেখেই গ্রেপ্তার করা হয়েছে।'

'নাশকতায় জড়িতদের বেশিরভাগই ছিল বহিরাগত। এদের কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ভাড়া করে আনা হয়েছে', যোগ করেন তিনি।

পুলিশের মামলায় গুলির কথা উল্লেখ নেই

কোটাবিরোধী আন্দোলনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। সরকারি হিসাব অনুযায়ী, সংঘর্ষে পুলিশসহ প্রাণ হারায় ১৫০ জন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি- সংঘর্ষে ২৬৬ জন মারা গেছে। যাদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। তবে পুলিশের দায়ের মামলায় গুলিতে নিহত হওয়ার কোনো তথ্য নেই। দুয়েকটি মামলায় শটগান থেকে ফাঁকা গুলির কথা বললেও সেই গুলিতে কারও মারা যাওয়ার কথা বলা হয়নি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় টানা চারদিন সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকজন হতাহত। যাদের বেশিরভাগের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। তবে পুলিশের দায়ের করা মামলার এজহারে গুলি বিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি নাই। যাত্রাবাড়ী থানা পুলিশের ওয়ারী ডিভিশনের আওতাধীন।

জানতে চাইলে ওয়ারী ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে। তবে এতে কেউ মারা গেছে কি না, তা নিশ্চিত নয়। যার কারণে মামলা এজাহারে উল্লেখ করা হয়নি।'

এ বিষয়ে ডিএমপি হেডকোয়ার্টারের এক পুলিশ কর্মকর্তা জানান, এজাহারে যখন সরাসরি গুলি আর মৃত্যু লেখা হবে, তখন সেটি অভ্যন্তরীণ তদন্ত করে করতে হবে।

সিএমএম আদালতে স্বজনদের আহাজারি

এদিকে কয়েকদিন ধরে পুলিশের চিরুনি অভিযান চলছে। এতে গণহারে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত চারদিন সিএমএম আদালত প্রাঙ্গণের সংবাদ সংগ্রহ করেছেন টিবিএস'র এক প্রতিবেদক। এ সময় আদালত প্রাঙ্গণে আসা গ্রেপ্তারকৃতদের পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয়।

তারা অভিযোগ করেন- পুলিশ বাসা-বাড়ি ও মেস থেকে নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করছে। ডিউটিতে থাকা ব্যক্তিদেরও গ্রেপ্তার করেছেন।

রাজিয়া বেগম (৩৯) তার একমাত্র সন্তান নিয়ে থাকেন হাতিরপুল এলাকায়। গত বুধবার তার ছেলে সায়েমকে (২১) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

রাজিয়া বেগম টিবিএসকে জানান, তার ছেলে অ্যাম্বুলেন্স চালায়। ঘটনার দিন সে বাসা থেকে চা খেতে বের হয়েছিল। পুলিশ কোনো কারণ ছাড়াই তাকে গ্রেপ্তার করে।

সার্বিক বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার টিবিএসকে বলেন, 'আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করেছি। এখানে শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হয়নি। বিএনপি, জামায়াত ও শিবিরের সন্ত্রাসীদেরই গ্রেপ্তার করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / গ্রেপ্তার / অভিযান / ডিএমপি / শিক্ষার্থী / নাশকতা / মামলা / বিএনপি / জামায়াত-শিবির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net