Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তারেক রহমানের প্ল্যানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশের আশা চরমোনাই পীরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 07:35 pm
Last modified: 25 December, 2025, 07:43 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

তারেক রহমানের প্ল্যানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশের আশা চরমোনাই পীরের

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেও দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের আভাস দিয়েছেন। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্য কারো নিয়ন্ত্রণাধীন থাকবে এটা মেনে নেওয়া যায় না।
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 07:35 pm
Last modified: 25 December, 2025, 07:43 pm
ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি স্বাগত জানিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা নিয়ে কথা বলেন।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, 'জনাব তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব প্ল্যান থাকার কথা বলেছেন। সেই প্ল্যানে ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে বলে আমরা আশা করি।'

তিনি আরও বলেন, 'তার আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা আশা করি। কারণ দেশের রাজনীতিতে এক ধরণের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। জনাব তারেক রহমানের আগমনে সেই শুন্যতা পূরণ হবে বলে আশা করা যায়।'

তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবনের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, '১৭ বছর পর তার আগমনের পেছনে একটি নির্মম সত্য লুকিয়ে আছে, আর তা হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি।' পীর সাহেব চরমোনাই বলেন, 'পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক সেই প্রচেষ্টা জনাব তারেক রহমানসহ আমাদের সকলের চালিয়ে যেতে হবে। আশা করি তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থ্যতায় অবদান রাখবেন।'

তবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারেক রহমানের দেশে ফিরতে বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানের পরেও দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের আভাস দিয়েছেন। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্য কারো নিয়ন্ত্রণাধীন থাকবে এটা মেনে নেওয়া যায় না। এমন কোনো পরিস্থিতি আদতেও থেকে থাকলে সকলে মিলে তা প্রতিহত করতে হবে। সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরিস্কার করা দরকার বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।'
 
Related Topics

টপ নিউজ

চরমোনাই পীর / তারেক রহমান / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net