Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের কথা জানালেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2024, 11:55 pm
Last modified: 29 July, 2024, 12:17 am

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি

ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের কথা জানালেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক

ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা আজ রোববার রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। 
টিবিএস রিপোর্ট
28 July, 2024, 11:55 pm
Last modified: 29 July, 2024, 12:17 am
ডিবি কার্যালয়ে ধারণ করা ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা আজ রোববার রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। 

তিনি বলেন, 'আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি।'

নাহিদ ইসলাম আরও বলেন, 'কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানান সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

কর্মসূচি প্রত্যাহার / ঘোষণা / গোয়েন্দা হেফাজত / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net