Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
তিন সমন্বয়ক আসিফ, নাহিদ ও বাকেরকে তুলে নেওয়ার ব্যাপারে যা জানালো ডিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 03:10 pm
Last modified: 27 July, 2024, 03:12 pm

Related News

  • দুদকের মামলায় কারাগারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহ
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা
  • কেন গণভবনকে জাদুঘরের সঙ্গে সরকার প্রধানের বাসভবনও রাখা উচিত
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুল ও এমপি বাহারসহ ৪৩৩ জনের নামে মামলা
  • ‘তারা ইয়ামিনকে দাদা কিংবা নানার পাশেও কবর দিতে দেয়নি’

তিন সমন্বয়ক আসিফ, নাহিদ ও বাকেরকে তুলে নেওয়ার ব্যাপারে যা জানালো ডিবি

আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার কারণ জানান ডিবি প্রধান
টিবিএস রিপোর্ট
27 July, 2024, 03:10 pm
Last modified: 27 July, 2024, 03:12 pm
কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার ও নাহিদ ইসলামকে রাজধানীর একটি হাসপাতাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে গতকাল হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সমন্বয়কদের হেফাজতে নেওয়ার বিষয়ে এবার মুখ খুলছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার কারণ জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, "প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে নিয়ে এসেছি। আপনারা জানেন তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গা বলেছেন।"

তিনি বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা মনে করি, কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেইফটি-সিকিউরিটি দেওয়া; এটাই আমাদের কাজ। তাই তাদেরকে সেইফটি-সিকিউরিটি দিচ্ছি।"

হারুন আরও বলেন, "পাশাপাশি আপনারা জানেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং আরও কিছু নেতৃবৃন্দকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি। তারা জিজ্ঞাসাবাদে বলেছেন, সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাই অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে তাদের কি কথা হয়েছে এগুলো জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। পাশাপাশি আমরা তাদের সেইফটি-সিকিউরিটি দেবো।"

এর আগে, গতকাল শুক্রবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার ও নাহিদ ইসলামকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা আটক করে।

আটকের বিষয়ে গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ শুক্রবার রাতে সাংবাদিকদের বলেছিলেন, "আসিফ, নাহিদ ও বাকের- কোটা সংস্কার আন্দোলনের এই তিন নেতাকে নিরাপত্তাজনিত কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।"

বিভিন্ন গণমাধ্যমে ডিবি সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে— এমন সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পর ডিবি প্রধান এই তথ্য জানান।
 
Related Topics

টপ নিউজ

গোয়েন্দা পুলিশ / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • দুদকের মামলায় কারাগারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহ
  • আগস্ট ডায়েরি: এক আন্দোলনকারীর গল্প, যার আছে দুই ডানা
  • কেন গণভবনকে জাদুঘরের সঙ্গে সরকার প্রধানের বাসভবনও রাখা উচিত
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুল ও এমপি বাহারসহ ৪৩৩ জনের নামে মামলা
  • ‘তারা ইয়ামিনকে দাদা কিংবা নানার পাশেও কবর দিতে দেয়নি’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net