Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
পুলিশের সাথে সংঘর্ষের পর ক্যাম্পাসের দখল নিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
18 July, 2024, 05:10 pm
Last modified: 18 July, 2024, 05:21 pm

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা

পুলিশের সাথে সংঘর্ষের পর ক্যাম্পাসের দখল নিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশের হামলায় ৫০ জনের বেশি আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।
বরিশাল প্রতিনিধি
18 July, 2024, 05:10 pm
Last modified: 18 July, 2024, 05:21 pm
ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যায় (ববি) এলাকা থেকে পুলিশ ও র‍্যাব সদস্যদের বের করে দিয়ে দখলে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা তাদের বের করে দেন। তবে পুলিশকে আবারো  ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নিতে দেখা গেছে। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশের হামলায় ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, 'এখন পর্যন্ত আহত ৫০ জনের বেশি শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে কয়েকজন গুলিতে আহত।'

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, 'আমরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু, পুলিশ বিনা উস্কানিতে নিরীহ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, টিয়ার শেল, ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ধৈর্য্যের বাধ ভেঙে গেলে– তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ওপর হামলাকারী প্রশাসন পিছু হটতে বাধ্য হয়।'

আরেক শিক্ষার্থী ইফাত বলেন, 'আমাদের ওপর গুলিবর্ষণকারী পুলিশ-র‍্যাব সদস্যরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তখন তারা বলেন, কোন অ্যাকশনে যাবেন না। তারা ক্যাম্পাস এলাকা থেকে বেড়িয়ে যেতে যান। আমরা শিক্ষার্থীরা তাদের কর্ডন করে নিরাপদে দপদপিয়া সেতু পার করে দিয়ে এসেছি।'

ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস

নুসরাত নামে আরেক আন্দোলনকর্মী বলেন, '৬ জনকে হত্যা করেছে পুলিশ প্রশাসন। এই সংখ্যা ৬০০ হলেও আমরা পিছু হটব না। আমরা সকলে ঘর থেকে বিদায় নিয়ে এসেছি, হয়তো আর ফিরে যাব না। কিন্তু কোটা সংস্কারের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরতেও চাই না।'

ক্যাম্পাস থেকে পুলিশ সদস্য পিছু হটার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের সড়ক ছাড়া করতে প্রথম অবস্থায় পিছু হটলেও – ফোর্স বাড়িয়ে পুনরায় ক্যাম্পাস এলাকায় প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে সকালে নথুল্লাবাদ, চৌমাথা ও রূপাতলীতে সড়ক অবরোধ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছাড়া করার চেষ্টা করলেও দ্বিতীয় দফায় ১২টার দিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নেতাকর্মীরা বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দেন।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, এলাকাবাসীও শুধু শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে সড়কে নেমেছেন।

কর্নকাঠির বাসিন্দা মোস্তফা বলেন, 'শিক্ষার্থীরা আজকে ১০/১২ দিন ধরে আন্দোলন করছে। তারা একটি গাড়ি ভাঙেনি, কোথাও সহিংসতা করেনি। অথচ আজকে পুলিশ এসে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে থাকে। এটা মেনে নেওয়া যায় না। এজন্য আমি এসেছি। আমার ঘরের সকলে এবং এই এলাকাবাসীও নেমে এসেছে।'

তিনি বলেন, 'এভাবে চলতে পারে না। কথা না শুনলেই আপনি গুলি করে দিবেন কেন? আমার কি কথা বলার অধিকার নেই?'

উল্লেখ্য, বুধবার সকাল থেকে বরিশাল নগরীতে টানা ১২ ঘন্টা সংর্ঘর্ষের পরও সড়ক দখলে নিতে পারেনি পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও তাদের পিছু হটতে হয়েছে। 

 

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net