Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
দেশে প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত: বিএসএমএমইউ-এর গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:55 am
Last modified: 29 July, 2024, 06:00 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ

দেশে প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত: বিএসএমএমইউ-এর গবেষণা

৫১-৬০ বছর বয়সীদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার সব থেকে বেশি।
টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:55 am
Last modified: 29 July, 2024, 06:00 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

দেশে প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এর উদ্যোগে পরিচালিত জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি কার্যক্রমে এ তথ্য উঠে এসেছে।

৫১-৬০ বছর বয়সীদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার সব থেকে বেশি। পুরুষদের মধ্যে স্বরনালির ক্যান্সার ও নারীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার বেশি।

মঙ্গলবার (১৬ জুলাই) বিএসএমএইউ সুপার স্পেশালিস্ট হাসপাতালে আয়োজিত এক সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রধান গবেষক ডা. মো. খালেকুজ্জামান ক্যান্সার রেজিস্ট্রেশন কার্যক্রম তুলে ধরেন।

২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছর ৩০ জুন পর্যন্ত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি, শাহেদল, আড়াইবাড়িয়া এবং গোবিন্দপুর উপজেলায় এ গবেষণা পরিচালিত হয়। মোট ২৭৭৮৭টি বাড়িতে থাকা সর্বমোট ১ লক্ষ ১৬ হাজার ৪ শত ৭৫ জনকে রেজিস্ট্রির অন্তর্ভুক্ত করা হয়েছে; এর মধ্যে পুরুষ ৪৮.৪ শতাংশ ও নারী ৫১.৬ শতাংশ। ৫১  থেকে ৬০ বৎসর বয়সী নারী (১৬.৫ শতাংশ) এবং পুরুষের (১৮.০ শতাংশ) মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার রোগী পাওয়া গেছে।

গবেষণায় আরো দেখা গেছে, ক্যান্সার রোগীদের মধ্যে ২৮.৬ শতাংশ ব্যক্তির উচ্চরক্তচাপ, ১১.৩ শতাংশ ব্যক্তির ডায়াবেটিস, ৮.৩ শতাংশ ব্যক্তির হার্টের রোগ এবং ৩ শতাংশ ব্যক্তির কিডনি জটিলতা বা স্ট্রোক-এর মতো শারীরিক জটিলতা বিদ্যমান রয়েছে।

ক্যান্সার আক্রান্ত ৭৩.৫ শতাংশ পুরুষের মধ্যে নিয়মিত ৪১.২ শতাংশ পুরুষের ধূমপান করার ইতিহাস রয়েছে। পাশাপাশি ও ৬১.৫ শতাংশ নারীর ধোঁয়াবিহীন তামাক সেবন করার এবং ৬৪.৭ শতাংশ পুরুষ ও ৭৫.৪ শতাংশ নারীর নিয়মিত পান-সুপারি খাওয়ার ইতিহাস রয়েছে বলে গবেষণার ফলাফলে জানানো হয়েছে।

ক্যান্সার রোগীদের মধ্যে ১৩ শতাংশ শুধু কেমোথেরাপি, ১১.৩ শতাংশ শুধু সার্জারি, ২.৩ শতাংশ রেডিওথেরাপি, ৯.৭ শতাংশ প্যালিয়েটিভ সেবা এবং ৫৯.৫ শতাংশ উল্লিখিত সবগুলোর একের অধিক সেবা গ্রহণ করেছেন। রেজিস্ট্রিকৃত ক্যান্সার রোগীর ৪.৫ শতাংশ কোনো প্রকার চিকিৎসাসেবা গ্রহণ করেননি।

সেমিনারে আলোচকরা ক্যান্সার প্রতিরোধের তথ্যসমূহ তুলে ধরা, ক্যান্সার নির্ণয় কেন্দ্রগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনা, ক্যান্সার রোগ সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখা, রোগীদের রেজিস্ট্রি সঠিকভাবে রাখা, চিকিৎসা সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Related Topics

টপ নিউজ

ক্যান্সার / গবেষণা / বিএসএমএমইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net