Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
17 July, 2024, 08:25 am
Last modified: 17 July, 2024, 08:28 am

Related News

  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭

অভিযানের নেতৃত্বদানকারী ডিবি প্রধান হারুন অর রশিদ পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ক্রুড বোমা, ৫০০ লাঠি এবং পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
17 July, 2024, 08:25 am
Last modified: 17 July, 2024, 08:28 am
মঙ্গলবার মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের প্রবেশ পথের সামনে ডিবি পুলিশ ও সাংবাদিকরা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অভিযানের নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ক্রুড বোমা, ৫০০ লাঠি এবং পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, "জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর আমরা অভিযান পরিচালনা করেছি।"

তিনি আরো বলেন, "চলমান কোটা আন্দোলনকে ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে একটি মহল। আমাদের কাছে দোষীদের নাম ও নম্বর রয়েছে এবং আমরা দ্রুত তাদের গ্রেপ্তার করব।"

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল কনফারেন্সে বলেন, সরকার অন্যায়ভাবে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে নিতে বিএনপি অফিসে অভিযান চালিয়েছে।

তিনি আরও দাবি করেন, কার্যালয় থেকে যা কিছু 'উদ্ধার' করা হয়েছে তার সবকিছুই আসলে আইনশৃঙ্খলা বাহিনী রেখেছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / অভিযান / গ্রেপ্তার / ডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net