Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সড়কে অবরোধ, যাত্রী না পৌঁছানোয় ৩৮ ফ্লাইট ছাড়তে দেরি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2024, 08:40 pm
Last modified: 18 July, 2024, 06:10 pm

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

সড়কে অবরোধ, যাত্রী না পৌঁছানোয় ৩৮ ফ্লাইট ছাড়তে দেরি

যানজটের কারণে কয়েক শ যাত্রী সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। ফলে বাধ্য হয়ে দুটি ফ্লাইট ছাড়তে বিলম্ব করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে যানজটে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা।
টিবিএস রিপোর্ট
16 July, 2024, 08:40 pm
Last modified: 18 July, 2024, 06:10 pm
রাজধানীর প্রগতি সরণিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সৈয়দ জাকির হোসেন

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের জেরে আজ মঙ্গলবার (১৬ জুলাই)  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৩৮টি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধের কারণে অনেক যাত্রী নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। যাত্রীরা সময়মত না পৌঁছায় কয়েকটি ফ্লাইট ছেড়েছে দেরিতে।

আজ নর্দার্ন, এআইইউবি, নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরা, কুড়িল বিশ্বরোড, নদ্দা ও বাড্ডাসহ বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো রাজধানী স্থবির হয়ে পড়ে।

জানা গেছে, যানজটের কারণে কয়েক শ যাত্রী সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। ফলে বাধ্য হয়ে দুটি ফ্লাইট ছাড়তে বিলম্ব করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে যানজটে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) বোসরা ইসলাম বলেন, 'যানজটের কারণে বহু যাত্রীর বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব হয়। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট বিকেল ৩টার পরিবর্তে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে।'

তিনি আরও বলেন, 'ঢাকা-জেদ্দা ফ্লাইট দুপুর ২টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে।'

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, তাদের কয়েকটি ফ্লাইট ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। ১০ থেকে ১৫ শতাংশ যাত্রী ফ্লাইট মিস করেছেন।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, তাদের ১০ থেকে ১৫ শতাংশ যাত্রী ফ্লাইট মিস করেছেন। তাদের জন্য অতিরিক্ত কোনো খরচ ছাড়াই বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, যেসব সড়কে যান চলাচল বন্ধ ছিল, সেসব সড়কে বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনতে এপিবিএন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'কাওলা সড়ক বর্তমানে খোলা রয়েছে। এই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরা আসা-যাওয়া করছেন।'
 

Related Topics

টপ নিউজ

বিমান / ফ্লাইট / যাত্রী / অবরোধ / কোটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net