Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আগামী ৬ মাসে ১৬ হাজার ৭৫৭ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 08:30 pm
Last modified: 13 July, 2024, 05:00 pm

Related News

  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • জেট ফুয়েল বিক্রির ডলার টাকায় রূপান্তর ও জ্বালানি চুরির ঘটনায় প্রশ্নের মুখে পদ্মা অয়েল
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আগামী ৬ মাসে ১৬ হাজার ৭৫৭ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

সবমিলিয়ে আগামী ছয়মাসে জিটুজি চুক্তির আওতায় বিপিসি ১৬ হাজার ৭৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১৮.৩০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 08:30 pm
Last modified: 13 July, 2024, 05:00 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

এ বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সরকারিকভাবে (জিটুজি) মেয়াদি চুক্তির আওতায় ১৬ হাজার ৭৫৭ কোটি টাকার ১৮.৩০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি বিভাগের উপস্থাপন করা এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে সভাশেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

এছাড়া জ্বালানি বিভাগের আরেক প্রস্তাবে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

১৮.৩০ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি

ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া, আবর আমিরাত, চীন ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা ব্যয়ে ১৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে।

এছাড়া জিটুজি চুক্তির আওতায় আরেকটি প্রস্তাবের অধীনে একই সময়ে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনেব সরকার। এতে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন মাহমুদুল হোসাইন খান।

অর্থাৎ সবমিলিয়ে আগামী ছয়মাসে জিটুজি চুক্তির আওতায় বিপিসি ১৬ হাজার ৭৫৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১৮.৩০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে।

এসব চুক্তির বাইরেও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ করবে বিপিসি। বিপিসি বছরে প্রায় ৫০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে থাকে।

বিপিসি সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ ৪৮.৮০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল এবং ১৩.১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে।

সর্বশেষ গত ডিসেম্বরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপিসিকে জিটুজি পর্যায়ে মেয়াদি চুক্তির আওতায় ১৫ হাজার ৮২ কোটি টাকায় ১৮.৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছিল।

স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি

জ্বালানি বিভাগের আরেক প্রস্তাবে স্পট মার্কেট থেকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনকে (পেট্রোবাংলা) এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হবে ১২ ডলার ৫৮ সেন্টে।

একটি কার্গোতে ৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। এই এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৫৮৩ কোটি ৫৬ লাখ টাকা।

এ কার্গো এলএনজি কেনার অনুমোদনের মাধ্যমে চলতি বছরে পেট্রোবাংলাকে স্পট মার্কেট থেকে মোট ২৩ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিলো ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এর বাইরে জিটুজি চুক্তির আওতায়ও এলএনজি আমদানি করছে সরকার।

জ্বালানি বিভাগের প্রস্তাবের বাইরে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন প্রতি মেট্রিক টন সার ২৭৫ ডলার ৫০ সেন্টে কিনবে। এজন্য মোট ব্যয় হবে ২৬০ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

জ্বালানি আমদানি / জ্বালানি তেল আমদানি / পেট্রোবাংলা / বিপিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • জেট ফুয়েল বিক্রির ডলার টাকায় রূপান্তর ও জ্বালানি চুরির ঘটনায় প্রশ্নের মুখে পদ্মা অয়েল
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net