Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
মিরনজিল্লা সুইপার কলোনির বাসিন্দাদের ওপর স্থানীয় কাউন্সিলরের কর্মীদের হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 07:45 pm
Last modified: 10 July, 2024, 08:04 pm

Related News

  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

মিরনজিল্লা সুইপার কলোনির বাসিন্দাদের ওপর স্থানীয় কাউন্সিলরের কর্মীদের হামলার অভিযোগ

মো. মুনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, ‘আমরা কলোনীর মধ্যে আইনজীবী ও কলোনীর বাসিন্দাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে দেখি গেটে হৈচৈ হচ্ছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 07:45 pm
Last modified: 10 July, 2024, 08:04 pm
১০ জুলাই মিরনজিল্লা হরিজন কলোনির একটি মন্দিরে স্থানীয় কাউন্সিলর মো. আউয়াল হোসেনের সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেন ও সমর্থকদের বিরুদ্ধে আগা সাদেক রোডের পাশের মিরনজিল্লা সুইপার কলোনির বাসিন্দারের ওপর হামলার অভিযোগ উঠেছে।এসময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ৬৬ জন বাসিন্দাকে নতুন অ্যাপার্টমেন্টে পুনর্বাসনের জন্য কলোনি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

মো. মুনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'আমরা কলোনীর মধ্যে আইনজীবী ও কলোনীর বাসিন্দাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে দেখি গেটে হৈচৈ হচ্ছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।'

তবে কোন গ্রুপ এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, 'হামলাকারীদের চিহ্নিত করতে স্থানীয় ওসিকে বলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।'

হরিজন নেতা মহেশ লাল টিবিএসকে বলেন, 'ম্যাজিস্ট্রেট আমাদের জন্য বরাদ্দকৃত ঘরগুলোতে আমাদের উঠিয়ে দিতে আসলে, আমরা তার প্রতি সম্মান দেখিয়ে ভবনের মূল ফটক খুলে দিতে অনুরোধ করি। কিন্তু তার সাথে স্থানীয় কাউন্সিলর তার দলবল নিয়ে ঢুকতে চান। এতে আমরা হামলার আশঙ্কা করে তাদেরকে না ঢুকে, শুধু ম্যাজিস্ট্রেটকে ঢুকতে অনুরোধ করি। কিন্তু কাউন্সিলর তার লোকজন নিয়ে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এমনকি এক পর্যায়ে মন্দিরেও ভাঙচুর চালায়। এতে নারী ও শিশুসহ অনেকে আহত হয়েছেন।'

এ অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর আউয়াল হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, টিবিএসের হাতে আসা হামলার ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি দল কলোনীর কাছে একে অপরের দিকে ঢিল ছুঁড়ছে।

এদিকে মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ডিএসসিসি নতুন করে অভিযান পরিচালনার উদ্যোগের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।

আইনজীবী অনীক আর হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন, 'বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এজন্য হরিজন কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করতে সংশ্লিষ্টদের চিঠি দেয়। গতকাল সিটি কর্পোরেশন এ চিঠি দেয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলকে এ বিষয়ে সহায়তা করতে বলা হয়।'

তিনি বলেন, 'এরপর আজ (বুধবার) হরিজন কলোনিতে আবার অভিযান শুরুর উদ্যোগ নিলে সেখানে বসবাসরত হরিজনদের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে আপিল বিভাগ সিটি কর্পোরেশনের অভিযানের ওপর স্থিতাবস্থা দিয়েছেন। একই সঙ্গে আগামীকাল আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।'

এর আগে গত ১৩ জুন বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে নির্দেশ দেন আদালত। ডিএসসিসি কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ডিএসসিসি'র সম্পত্তি বিভাগের তথ্যমতে, মিরনজিল্লা সুইপার কলোনিতে করপোরেশনের প্রায় ৩.২৭ একর জমি আছে। সেখানে দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছেন। কলোনির এক পাশে ২৭ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি। তাই সেখানকার কিছু বাসাবাড়ি ভেঙে দিতে হবে। আগের কাঁচাবাজারটি ১৭ শতাংশ জমিতে ছিল। বাকি জমি থেকে স্থাপনা সরাতে গত ১০ ও ১১ জুন অভিযান চালাতে গিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি। কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে সেদিন অভিযান চালানো যায়নি।

Related Topics

টপ নিউজ

মিরনজিল্লা সুইপার কলোনি / হামলা / ডিএসসিসি / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ওয়ার্ড কাউন্সিলর / মো. আউয়াল হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net