Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে: পিএসসি চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2024, 05:35 pm
Last modified: 13 July, 2024, 02:46 pm

Related News

  • ২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির
  • দ্রুত পুনঃফলাফল প্রকাশের দাবিতে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন
  • সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ
  • ৪৪তম বিসিএসের ফল প্রকাশ, একাধিক ক্যাডারে পুনরাবৃত্তি নিয়ে বিতর্ক, পদ শূন্যের আশঙ্কা

রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে: পিএসসি চেয়ারম্যান

পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান।
টিবিএস রিপোর্ট
09 July, 2024, 05:35 pm
Last modified: 13 July, 2024, 02:46 pm
ছবি: সংগৃহীত

গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের 'উপসহকারী প্রকৌশলী' পদে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে– তা বাতিল করা হবে বলে জানিয়েছেন সরকারী কর্ম কমিশন (পিএসসি)-র চেয়ারম্যান সোহরাব হোসাইন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) পিএসসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পিএসসির যুগ্ম-সচিব আব্দুল আলীম খানকে। আর কমিটির সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং সদস্যসচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন, "এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে অবশ্যই বাতিল হবে।"

"তবে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। আমি একা কিছু বলতে পারব না। চেয়ারম্যানসহ ২১ জনের কমিশনের মধ্যে বর্তমানে আছেন ১৬ জন। কাজেই যেকোনো সিদ্ধান্ত কমিশন নিবে" - যোগ করেন তিনি। 

এসময় তিনি প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কম বলেও দাবি করেন। বলেন, "যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে অনুসন্ধানে উঠে আসে বিসিএস-সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনা। 

গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের 'উপসহকারী প্রকৌশলী' পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত রোববার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদের মধ্যে রয়েছেন, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম।

প্রশ্ন ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে ৪০- ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার পিএসসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। একইসঙ্গে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ারও দাবি জানান।

 

Related Topics

টপ নিউজ

প্রশ্নফাঁস / পিএসসি / রেলওয়ের নিয়োগ পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির
  • দ্রুত পুনঃফলাফল প্রকাশের দাবিতে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন
  • সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ
  • ৪৪তম বিসিএসের ফল প্রকাশ, একাধিক ক্যাডারে পুনরাবৃত্তি নিয়ে বিতর্ক, পদ শূন্যের আশঙ্কা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net