Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যেই সচিবদের সঙ্গে বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2024, 02:35 pm
Last modified: 04 July, 2024, 02:37 pm

Related News

  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যেই সচিবদের সঙ্গে বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ

কয়েকজন সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর তা ব্যাপক জনরোষের জন্ম দিয়েছে। তারই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের বৈঠকের জন্য তলব করা হলো।
টিবিএস রিপোর্ট
04 July, 2024, 02:35 pm
Last modified: 04 July, 2024, 02:37 pm
বাংলাদেশ সচিবালয়। প্রতীকী ছবি: সংগৃহীত

আজ (৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সমস্ত সরকারি সচিবদের একটি বৈঠকের জন্য তলব করা হয়েছে। বৈঠকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৮৪ জন সচিবের এ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এটি এ জাতীয় দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠক আয়োজিত হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে।

কয়েকজন সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর তা ব্যাপক জনরোষের জন্ম দিয়েছে। তারই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের বৈঠকের জন্য তলব করা হলো।

শীর্ষ সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জনসম্মুখে আসার পর সরকার কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শুরু করার নির্দেশ দেয়া এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে আদালতের আদেশ জারি করা সহ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে, যা নিয়ে জাতীয় সংসদ এবং মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।

এসব উদ্বেগ নিরসনে এবং অনিয়ম রোধে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক ডেকেছেন।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সততা, সুশাসন, সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের যথাযথ বাস্তবায়ন।

সরকারি কর্মকর্তাদের অসদাচরণ এবং দুর্নীতি নিয়ে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে সরকারের সাম্প্রতিক সমালোচনার কারণে এই বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের ব্যাপক পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি সাম্প্রতিক প্রকাশ পাওয়ার পরে জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জুন জাতীয় সংসদে দুর্নীতিবিরোধী অভিযানের ঘোষণা দেন।

গত সোমবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে অর্থবছরের শুরু থেকেই কর্মপরিকল্পনা তৈরি করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনের সময় প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
 
Related Topics

টপ নিউজ

সরকারি কর্মকর্তা / মন্ত্রীপরিষদ / দূর্নীতি / সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net