Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত, সাজেকে আটকা শতাধিক পর্যটক

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
02 July, 2024, 05:50 pm
Last modified: 04 July, 2024, 01:45 pm

Related News

  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত, সাজেকে আটকা শতাধিক পর্যটক

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির গঞ্জপাড়া, শান্তি নগর, কালডেবাসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। 
খাগড়াছড়ি প্রতিনিধি
02 July, 2024, 05:50 pm
Last modified: 04 July, 2024, 01:45 pm
ছবি: টিবিএস

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন।

এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা উপজেলা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটন উপত্যকা সাজেক। ফলে সেখানে বেড়াতে যাওয়া প্রায় ৬শ পর্যটক আটকা পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির গঞ্জপাড়া, শান্তি নগর, কালডেবাসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যা কবলিত এলাকার মানুষ এবং পাহাড়ে ঝুকিপূর্ণ বসবাসকারি পরিবার রয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

এদিকে বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, 'জেলার বেশ কয়েকটি পাহাড় নাজুক অবস্থায় রয়েছে। টানা বৃষ্টি হলে ধসের আশংকা রয়েছে। তবে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।' 

খাগড়াছড়ির স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভারি বৃষ্টিপাতের কারণে গতকাল সোমবারই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুজ্জামান বলেন, 'জেলায় প্রায় ১০০ আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। সেখানে আশ্রিতদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিতে বসবাস করা পরিবারগুলোকে সরে যেতে আমরা অনুরোধ করেছি।'

এদিকে টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় ৬শ পর্যটক। বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় তারা ফিরতে পারছেন না।

Related Topics

টপ নিউজ

বৃষ্টি / সাজেক / পর্যটক / খাগড়াছড়ি / রাঙামাটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির যে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net