Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2024, 09:40 am
Last modified: 01 July, 2024, 09:43 am

Related News

  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি

বিদ্যমান ব্যবস্থায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ হয়ে যায় বলে মন্তব্য করেন সিআইডি প্রধান
টিবিএস রিপোর্ট
01 July, 2024, 09:40 am
Last modified: 01 July, 2024, 09:43 am
ছবি: টিবিএস

অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের লেনদেন ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চাইছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৩০ জুন) সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, "ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি মনিটর করে বাংলাদেশ ব্যাংক। তারা যেই লিংক বা ড্যাশবোর্ডের মাধ্যমে লেনদেন মনিটর করে, সেই ড্যাশবোর্ডে সিআইডির কোনো ব্যক্তির প্রবেশাধিকার থাকলে, সন্দেহজনক লেনদেন দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া যাবে।" 

বিদ্যমান ব্যবস্থায় অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

গতকাল দুপুরে সিআইডি সদর দপ্তরে 'চ্যালেঞ্জিং অফ কন্ট্রোলিং ইলিগ্যাল মানি ট্রান্সফার থ্রু মোয়াইল অ্যাপস: আ স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং'— শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিআইডি প্রধান বলেন, "ড্যাশবোর্ডে প্রবেশাধিকার নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি, বাংলাদেশ ব্যাংক রাজি হবে। অন্যথায় ফিনান্সিয়াল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।"

তিনি বলেন, "প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশে ঢুকছে না। এগুলো দুবাইসহ অন্য সব দেশে থেকে যাচ্ছে। সেখানকার নির্দেশনা অনুযায়ী এজেন্টগুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে টাকা নিয়ে মোবাইল ব্যাংকিং অপারেটর নগদ, বিকাশ, রকেট বা উপায়কে দিয়ে ই-মানি করে বিতরণ ককরছে।"

সন্দেহজনক লেনদেন বা ই-মানি ট্রানজেকশন অপরাধের জন্য মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোকে আইনের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন সিআইডি প্রধান।

এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) প্রতিষ্ঠানগুলো এজেন্টের টাকার সোর্স এবং উদ্দেশ্য খতিয়ে দেখে না দাবি করে সিআইডি প্রধান বলেন, "আমরা এজেন্টদের সোর্স অব ইনকাম, কেন বেশি টাকা ই-মানি করতে চাইছে? এটা কি বৈধ, না–কি অবৈধ আয়ের টাকা? বৈদেশিক রেমিট্যান্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশেই সার্কুলার করা হচ্ছে কি–না– বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।"

গবেষণার বিষয়ে তিনি বলেন, "২০২২ সালে আমরা অনলাইন জুয়া সংক্রান্ত অর্থপাচারের বেশ কিছু অভিযান পরিচালনা করি। আইনি জটিলতার কারণে জুয়ার মাধ্যমে অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। সেই সময় আমরা গবেষণার উদ্যোগ গ্রহণ করি। প্রকাশিত গবেষণা প্রতিবেদন— অনলাইন জুয়া, এমএফএস-র অপব্যবহার, মানিলন্ডারিং মামলার তদন্তে সহায়ক ভূমিকা রাখবে।"
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / অর্থপাচার / সিআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net