Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রাজস্ব বোর্ড থেকে মতিউরের সম্পদ বিবরণী চাইল দুদক; ‘অনানুষ্ঠানিক তদন্ত’ করছে এনবিআরও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 07:25 pm
Last modified: 27 June, 2024, 07:36 pm

Related News

  • দ্য লাকি ফাইলস: কলেজ শিক্ষক থেকে ‘রাতারাতি’ টাকার কুমির
  • গাজীপুরে মতিউরের ৬০ বিঘা জমিতে নির্মিত রিসোর্ট ছাড়াও রয়েছে বিপুল ভূসম্পত্তি
  • মতিউরের বদলির আদেশ প্রত্যাহারে ‘তদবির’ করেন জেনারেল মঈন ইউ আহমেদ
  • ছাগল-কাণ্ডের মতিউরের এত সম্পদ! বিশ্বাস হচ্ছে না এলাকাবাসীর

রাজস্ব বোর্ড থেকে মতিউরের সম্পদ বিবরণী চাইল দুদক; ‘অনানুষ্ঠানিক তদন্ত’ করছে এনবিআরও

এদিকে সিআইসি মতিউরের আয়কর ফাইলে দেখানো আয়-ব্যয় ও সম্পদের অনুসন্ধান শুরু করেছে বলে এনবিআরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেছেন।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 07:25 pm
Last modified: 27 June, 2024, 07:36 pm
সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদ বিবরণী এনবিআরের কাছে জানতে চেয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত থাকা কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা।

রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর দুদকের এ পদক্ষেপের কথা জানা গেল।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুদক চলতি সপ্তাহে এনবিআরকে ৩০ জুনের মধ্যে মতিউরের আয়-ব্যয়, সম্পদসহ বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে।

দ্য লাকি ফাইলস: কলেজ শিক্ষক থেকে ‘রাতারাতি’ টাকার কুমির

'আগামী রোববারের মধ্যে বিবরণী দুদকে পাঠানো হবে,' বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওই কর্মকর্তা।

এদিকে সিআইসি মতিউরের আয়কর ফাইলে দেখানো আয়-ব্যয় ও সম্পদের অনুসন্ধান শুরু করেছে বলে এনবিআরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেছেন।

গাজীপুরে মতিউরের ৬০ বিঘা জমিতে নির্মিত রিসোর্ট ছাড়াও রয়েছে বিপুল ভূসম্পত্তি

ওই কর্মকর্তা বলেন, 'আমরা আনঅফিশিয়ালি তার ট্যাক্স ফাইলে [উল্লিখিত] সম্পদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তার পরিবারের সদস্যদের বিষয়েও খোঁজ নেব। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলেন মতিউর রহমান।'

মতিউরের বদলির আদেশ প্রত্যাহারে ‘তদবির’ করেন জেনারেল মঈন ইউ আহমেদ

'এ বিষয়ে কোনো তাড়াহুড়া করতে রাজি নই আমরা,' বলেন তিনি।

মতিউর বছরের পর বছর ধরে রাজস্ব কার্যালয়ে তার ঊর্ধ্বতন পদের অপব্যবহার করে আর্থিক ও রিয়েল এস্টেট সম্পদসহ কয়েকশ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Related Topics

টপ নিউজ

মতিউর রহমান / রাজস্ব কর্মকর্তা / দুর্নীতি / দুদক / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • দ্য লাকি ফাইলস: কলেজ শিক্ষক থেকে ‘রাতারাতি’ টাকার কুমির
  • গাজীপুরে মতিউরের ৬০ বিঘা জমিতে নির্মিত রিসোর্ট ছাড়াও রয়েছে বিপুল ভূসম্পত্তি
  • মতিউরের বদলির আদেশ প্রত্যাহারে ‘তদবির’ করেন জেনারেল মঈন ইউ আহমেদ
  • ছাগল-কাণ্ডের মতিউরের এত সম্পদ! বিশ্বাস হচ্ছে না এলাকাবাসীর

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net