Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ভারতের নির্বাচনে এনডিএ জোটের জয়ে মোদিকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশ

বাসস
05 June, 2024, 11:25 pm
Last modified: 05 June, 2024, 11:52 pm

Related News

  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • মির্জা ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন

ভারতের নির্বাচনে এনডিএ জোটের জয়ে মোদিকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ভারতের জনগণকে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বাসস
05 June, 2024, 11:25 pm
Last modified: 05 June, 2024, 11:52 pm
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় দেশটির ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। আজ (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

চিঠিতে তিনি বলেন, 'বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)'র নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই।'

প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করছেন।'

তিনি বলেন, 'আপনার দৃঢ় বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মোৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ।'

প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদির এ নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, 'আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ, ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উনয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে।'

তিনি অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের জনগণকে তার শুভেচ্ছা জানিয়েছেন।

উপসংহারে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আগামী দিনে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম। অনুগ্রহ করে, মহামান্য, আমার সর্বোচ্চ নিশ্চয়তা ও সুদৃঢ় বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।' 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

মোদি-শেখ হাসিনা / ভারতের নির্বাচন / নরেন্দ্র মোদি / অভিনন্দন বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • মির্জা ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জনগণের নেতা’, বিদ্যমান সমস্যা সমাধানে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
  • ‘দেশের ভবিষ্যতের চেয়েও গায়ের চামড়া বেশি উজ্জ্বল’: মোদির ভিডিও নিয়ে ককরোচ পার্টির অভিজিতের ব্যঙ্গ
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net