Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ঢাকায় গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫-৬০ টাকা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
03 June, 2024, 05:15 pm
Last modified: 03 June, 2024, 05:17 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

ঢাকায় গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫-৬০ টাকা 

এ বছর ঢাকায় কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম ৫৫-৬০ টাকা ও ঢাকার বাইরে ৫০-৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২০-২৫ টাকা ও বকরীর চামড়ার দাম ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
03 June, 2024, 05:15 pm
Last modified: 03 June, 2024, 05:17 pm
ফাইল ছবি: ইমতিয়াজ মাহবুব মুমিত/টিবিএস

কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিন আহমেদ জানান, এ বছর ঢাকায় কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম ৫৫-৬০ টাকা ও ঢাকার বাইরে ৫০-৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২০-২৫ টাকা ও বকরীর চামড়ার দাম ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে । 

মাহিন আহমেদ বলেন, 'এক লাখ টাকা পর্যন্ত দামের গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকার মধ্যে এক হাজার ২০০ টাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এবারই প্রথম বর্গফুটের বাইরে গিয়ে গরুর দাম বা আকৃতি অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ করা হলো বলেও জানান তিনি।

গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫০-৫৫ টাকা ও ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর প্রতি বর্গফুট খাসীর চামড়ার দাম ১৮-২০ টাকা ও বকরীর চামড়ার দাম ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন, 'ব্যবসায়ীরা চামড়া কেনেন। সেজন্য চামড়ার দামও ব্যবসায়ীরাই নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। সরকার দাম নির্ধারণ করবে না। বাণিজ্য মন্ত্রণালয় দাম নির্ধারণে প্রক্রিয়ায় অংশীজনদেরকে সহযোগিতা করেছে মাত্র। এজন্য চামড়া দামও ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা করা উচিত।'

তিনি আরও বলেন, 'চামড়ার সংগ্রহ যাতে সঠিকভাবে হয় সে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না। সেটি একটি বাস্তবতা। সরকার চামড়া শিল্প নগরীতে ইটিপি স্থাপনে এগিয়ে এসেছে। আশা করা যায় এ সমস্যার সমাধান হবে।'

Related Topics

টপ নিউজ

চামড়া / গরু / কোরবানি / বাণিজ্য / প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net