Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বান্দরবানে ‘১০০ একর জমির মালিক’ বেনজীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 09:55 am
Last modified: 03 June, 2024, 09:58 am

Related News

  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

বান্দরবানে ‘১০০ একর জমির মালিক’ বেনজীর

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 09:55 am
Last modified: 03 June, 2024, 09:58 am
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে যখন সারাদেশে আলোচনা তুঙ্গে, সেই মুহূর্তেই বেরিয়ে এল পাহাড়ে তার সম্পত্তির খোঁজ। অভিযোগ উঠেছে, পার্বত্য জেলা বান্দরবানে আছে বেনজীরের বিপুল সম্পত্তি। 

স্থানীয়রা জানান, বান্দরবানে প্রায় একশ একর জমির মালিক বেনজীর। ওই জমিতে তিনি গড়ে তুলেছেন মৎস্য ও গরুর খামার। এছাড়া রয়েছে ফলের বাগান আর আলিশান বাংলোও। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে এসেছে তার অবৈধ সম্পত্তির খোঁজ। সম্প্রতি আদালত বেনজীরের অবৈধ সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। 

সুয়ালক ইউনিয়নে জমি দখলের অভিযোগ

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে প্রায় ৫০ একর জমি জমি বেনজিরের দখলে আছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, চা বোর্ড অফিসসংলগ্ন এই জমিটি বেনজির, তার স্ত্রী ও তার মেয়ের নামে দখলে রয়েছে।

অভিযোগ রয়েছে, পুলিশপ্রধান থাকাকালে ২৫ একর জায়গা লিজ নেওয়ার পর ওই এলাকার আশেপাশের জায়গাও দখলে নিয়ে নেন বেনজীর। ওই জায়গায় গড়ে তুলেছেন একটি মৎস্য ও গরুর খামার। সেখানে রয়েছে বিশাল ফলের বাগান ও একটি দোতলা শীতাতপ নিয়ন্ত্রিত বাংলো। বাগানবাড়িতে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত রাস্তাও করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দোহাজারীর লেদু সদাগরের নামে থাকা ২৫ একর লিজের জমিও দখল করে নেন বেনজীর। লেদু সদাগরের ছেলে মো. লোকমান বলেন, তার বাবার নামে রাবার প্ল্যান্টেশনের ২৫ একর জায়গা বেনজীর দখল করে নেওয়ার পর সেগুলোর আর খোঁজখবর নেওয়া হয়নি।

এছাড়া স্থানীয় আরেক বাসিন্দা ইলিয়াস চৌধুরীর দাবি, লিজের জমির পাশের প্রায় আধা একর জমিও দখল করেছেন বেনজীর।

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মং ওয়াইচিং মারমা বেনজীরের জায়গাগুলো দেখাশোনা করছেন বলে জানা গেছে। ২০১৬ সালে করা জায়গার কাগজপত্রে দেখা গেছে, বেনজীর ও তার পরিবারের সঙ্গে আমমোক্তারনামায়ও মং ওয়াইচিং মারমার নাম দেওয়া রয়েছে।

ওয়াইচিং মারমা দাবি করেন, তার কেনা জায়গার পাশে বেনজীরের জায়গা থাকায় তৎকালীন পুলিশ সুপারের অনুরোধে ওই জায়গাগুলো তিনি এ যাবৎ দেখাশুনা করে যাচ্ছেন। তবে সেখানে বাগানবাড়ি, মৎস্য ও গরুর খামার তার নিজের বলে দাবি করেন মারমা।

লামা উপজেলায়ও জমি দখলের অভিযোগ

অপরদিকে, লামা উপজেলার ডলুছড়ি মৌজায় বেনজীরের আরও ৫৫ একর জায়গা থাকার অভিযোগ এসেছে। ওই এলাকার স্থানীয়দের জায়গা জোরপূর্বক দখল করে নেওয়ায় অভিযোগ বেনজীরের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা বলেন, ওই ৫৫ একর জায়গা এখনও বেনজীরের দখলে রয়েছে।

বান্দরবানের দায়িত্বে থাকা কক্সবাজারের দুর্নীতি দমন বিভাগের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, সাবেক আইজিপি বেনজীরের বিষয়গুলো মূলত ঢাকা কেন্দ্রীয় অফিস দেখভাল করছে। 

ঢাকা থেকে নির্দেশনা পাওয়া গেলে বেনজীরের সম্পত্তি নিয়ে তদন্ত করা হবে বলে তিনি জানান।

Related Topics

টপ নিউজ

বেনজীর / বেনজীর আহমেদ / সাবেক আইজিপি বেনজীর / দুর্নীতি / জমি / জমি দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net