Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল এমপি আজীমের মরদেহের অংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2024, 07:30 pm
Last modified: 28 May, 2024, 08:17 pm

Related News

  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান
  • ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর

কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল এমপি আজীমের মরদেহের অংশ

কলকাতায় অবস্থানরত বাংলাদেশের তিন সদস্যের গোয়েন্দা দলের একজন সদস্য মঙ্গলবার (২৮ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
28 May, 2024, 07:30 pm
Last modified: 28 May, 2024, 08:17 pm
ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি: ফেসবুক

কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের অংশ উদ্ধার করেছে তদন্তকারীরা।

কলকাতায় অবস্থানরত বাংলাদেশের তিন সদস্যের গোয়েন্দা দলের একজন সদস্য মঙ্গলবার (২৮ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেছেন যে তারা সার্কামসটেনশিয়াল এভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ) পেয়েছেন।এবার হত্যাকাণ্ডটি যেখানে হয়েছিল সেই ডুপ্লেক্স ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত স্যুয়ারেজ লাইনে ফের অনুসন্ধান করা হবে।

হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বলেছেন 'আমরা পশ্চিমবঙ্গ সিআইডির সহায়তায় সেই ডুপ্লেক্স ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত নর্দমা লাইনটি পরিদর্শন করেছি। আমরা পুরো নর্দমা লাইনটি ভাঙতে সিআইডির সাহায্য নিয়েছি। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সিআইডি সদর দপ্তরে অভিযুক্ত কসাইকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা।'

এমপি আজীমের হত্যা মামলা তদন্ত করতে গত ২৬ মে কলকাতায় যায় ডিবির একটি দল।

এ বিষয়ে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, তাদের টিম প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করবে। এরপরে তারা মুম্বাইয়ে কসাইয়ের কাজ করা বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবে।

জিহাদকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে বাগডোবা খালেও তল্লাশি অভিযান চালায় তারা।জিহাদ ওই খালে দেহের কিছু অংশ ফেলে দেওয়ার কথা জানানোর পর, দুই দেশের পুলিশ বাগডোবা খালে উদ্ধার অভিযান শুরু করে।

গত ২৩ মে কলকাতা সিআইডির চার সদস্যের একটি দল ঢাকায় আসে এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পর তারা বাংলাদেশে রিমান্ডে রয়েছে।

তিনবারের সংসদ সদস্য আজীম চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার একদিন পর গত ১৩ মে নিখোঁজ হন।

২২ মে সকালে ভারতীয় গণমাধ্যম জানায়, এমপি আজীমকে কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে খুন করা হয়েছে। এরপরই তদন্ত শুরু করে দুই দেশের পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে তিনজন এবং কলকাতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এমপি আজীম / ঝিনাইদহ / কলকাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান
  • ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net