Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ঘূর্ণিঝড় রিমাল: রাত ঘনাচ্ছে, সেইসঙ্গে বাড়ছে উপকূলবাসী ও জেলেপল্লীর আতঙ্ক-দুশ্চিন্তা

বাংলাদেশ

মোংলা প্রতিনিধি
26 May, 2024, 09:10 pm
Last modified: 26 May, 2024, 09:22 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

ঘূর্ণিঝড় রিমাল: রাত ঘনাচ্ছে, সেইসঙ্গে বাড়ছে উপকূলবাসী ও জেলেপল্লীর আতঙ্ক-দুশ্চিন্তা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুপুর থেকে দমকা বাতাস এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা যতই ঘনিয়ে আসছে, সুন্দবর সংলগ্ন উপকূলে বসবাসকারী এবং জেলে পল্লীর মানুষের মনে ঘূর্ণিঝড় রিমালের আতঙ্ক ছড়িয়ে পরছে। তাদের রাত কাটছে আতঙ্ক ও দুশ্চিন্তায়।
মোংলা প্রতিনিধি
26 May, 2024, 09:10 pm
Last modified: 26 May, 2024, 09:22 pm
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় আতঙ্কগ্রস্ত হয়ে পরছে সুন্দরবন সংলগ্ন উপকূলবাসী। রবিবার সকাল থেকে উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি রেখেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুপুর থেকে দমকা বাতাস এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাত যতই ঘনিয়ে আসছে, সুন্দরবন সংলগ্ন উপকূলে বসবাসকারী এবং জেলে পল্লীর মানুষের মনে ঘূর্ণিঝড়ের আতঙ্ক ছড়িয়ে পরছে। তাদের রাত কাটছে আতঙ্ক ও দুশ্চিন্তায়।

ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুপুর থেকে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়ে তান্ডব শুরু করেছে। এটি মোংলা সমুদ্র বন্দর থেকে মাত্র ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করে আরও বেশি শক্তি সঞ্চয় করছে। রবিবার রাতে ঝড়টি সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ব্যাপক ধংসযজ্ঞ চালাতে পারে।

এছাড়া আরও জানায়, রবিবার সকাল সাড় ৮টায় জারি করা ১০ নম্বর মহাবিপদ সংকেত এখনও অব্যাহত রয়েছে। বন্দরের সম্পদ রক্ষার্থে শনিবার রাত থেকে বন্দরের নিজেস্ব এলার্ট-৩ জারি রয়েছে। ঘূর্ণিঝড়ের কারলে মোংলা বন্দরে অবস্থান করা সব বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠা-নামাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

ছবি: সংগৃহীত

নিরাপদ নোঙ্গরে রয়েছে পণ্য খালাসের অপেক্ষায় থাকা ছয়টি বাণিজ্যিক জাহাজ। এছাড়া, চ্যানেল থাকা লাইটার ও কার্গো জাহাজকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর এলাকা থেকে সহাস্রাধিক নৌযানকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, 'রবিবার রাতে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে। সেজন্য উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।'

 

 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / ঘূর্ণিঝড় রিমাল / মোংলা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net