Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রোববার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:45 pm
Last modified: 25 May, 2024, 04:04 pm

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
  • দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

রোববার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া বিভাগের প্রকাশিত ঘূর্নিঝড়ের গতিপথের মানচিত্রে দেশের উপকূলীয় অঞ্চল হয়ে ঢাকার দিকে রেমাল এগোতে পারে বলে দেখানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2024, 06:45 pm
Last modified: 25 May, 2024, 04:04 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল আগামী রোববার (২৬ মে) বাংলাদেশ ও ভারতে আঘাত হানতে পারে। ওইদিন সকাল ৬টার পর থেকে পরদিন ২৭ মে দুপুর ১২টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এটি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)-এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়ার পর ২৫ মে সকাল নাগাদ বঙ্গোপসাগরের পূর্ব মধ্যভাগে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে।

রেমাল বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দেশের স্থলভাগে আঘাত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলা এবং সংলগ্ন বেশিভাগ অঞ্চল ঘূর্ণিঝড়টির গতিপথের মাঝখানে পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া বিভাগের প্রকাশিত ঘূর্নিঝড়ের গতিপথের মানচিত্রে দেশের উপকূলীয় অঞ্চল হয়ে ঢাকার দিকে রেমাল এগোতে পারে বলে দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ মে) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের রেমালের কারণে ২৪ মে থেকে ২৮ মে-এর মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর ৩০০ থেকে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি জোয়ারের সময় উপকূলে আঘাত হানলে উপকূলীয় এলাকাগুলোয় স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ১০ ফুট বেশি এবং ভাটার সময় উপকূলে আঘাত হানলে স্বাভাবিকের চেয়ে তিন থেকে ছয়ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় রেমাল / ঘূর্ণিঝড় / আবহাওয়ার পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
  • দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net