Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এমপি আনারকে খুনের পর চামড়া ছাড়িয়ে মরদেহ টুকরো করেন অবৈধ অভিবাসী: এনডিটিভি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 02:30 pm
Last modified: 24 May, 2024, 02:29 pm

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

এমপি আনারকে খুনের পর চামড়া ছাড়িয়ে মরদেহ টুকরো করেন অবৈধ অভিবাসী: এনডিটিভি

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 02:30 pm
Last modified: 24 May, 2024, 02:29 pm

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার। তার মরদেহ অবশ্য এখনও উদ্ধার করা যায়নি। 

এরই মধ্যে আনারকে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। এদের মধ্যে জিহাদ হাওলাদার নামের এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল বনগাঁ এলাকা থেকে গভীর রাতে জাহিদ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। 

এমপি আনারকে নৃশংসভাবে খুনের ঘটনায় জিহাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডির সূত্রের দাবি, ২৪ বছর বয়সি জিহাদ পেশায় কসাই। 

আইনশৃঙ্খলা বাহিনী এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তের যত গভীরে যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে, ততই ভয়ানক সব তথ্য সামনে আসছে।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, কলকাতায় একটি অ্যাপার্টমেন্টে এমপি আনারকে হত্যার পর তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। চামড়া ছাড়ানোর পর টুকরো টুকরো করা হয় তার মরদেহ। এরপর সেই সেগুলো প্লাস্টিকের প্যাকেটে করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জিহাদ হাওলাদারকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে বড় অগ্রগতি এসেছে। 

সিআইডি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে এমপি আনারকে খুন এবং তার দেহ টুকরো টুকরো করে কাটার কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জিহাদ।

তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে এসেছে কতটা নিপুণভাবে এ অপরাধের পরিকল্পনা সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাওলাদার জানিয়েছেন এ নৃশংস অপরাধের মাস্টারমাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান। আক্তারুজ্জামানের নির্দেশে আরও চার বাংলাদেশিকে নিয়ে নিউ টাউনের অ্যাপার্টমেন্টে এমপি আনারকে শ্বাসরোধ করে হত্যা করেন জিহাদ।

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পর গত ১৪ মে থেকে নিখোঁজ ছিলেন এমপি আনোয়ারুল আজীম আনার।

এরপর গত বুধবার (২২ মে) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে পশ্চিমবঙ্গ সিআইডি নিউ টাউনের ওই অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তের দাগ খুঁজে পায়।  বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগও উদ্ধার করে সেখান থেকে। ওই ব্যাগগুলো মরদেহের টুকরো ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল বলে ধারণা পশ্চিমবঙ্গ পুলিশের। 

পুলিশ দাবি করেছে, পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে, তাতে বোঝা যায়, এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়; এরপর তার মরদেহকে টুকরো টুকরো করা হয়। 

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের দাবি, জিহাদ হাওলাদার জানিয়েছেন, এমপি আনারকে হত্যার পর তাদের দলটি মরদেহের সমস্ত মাংস আলাদা করে টুকরো টুকরো করে ফেলে, যাতে মরদেহ কোনোভাবেই শনাক্ত করা না যায়। এরপর হাড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে দেহাবশেষ কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলা হয়। ওই ব্যাগগুলো কলকাতাজুড়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। 

পুলিশ বলছে, তারা আরও তথ্য জানার এবং এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধারের চেষ্টা করছে।

জিহাদ হাওলাদার খুলনা জেলার দিঘলিয়া উপজেলা বারাকপুর এলাকার জয়নাল হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মুম্বাইয়ে অবৈধ অভিবাসী হিসেবে থাকছিলেন।

Related Topics

টপ নিউজ

এমপি আনোয়ারুল আজিম / এমপি আনোয়ারুল আজীম / হত্যাকাণ্ড / এমপি হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net