Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
এনএসআই’র এজেন্ট সেজে ২ কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মমতাজ গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 pm
Last modified: 23 May, 2024, 09:36 pm

Related News

  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

এনএসআই’র এজেন্ট সেজে ২ কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মমতাজ গ্রেপ্তার

অভিযানে মমতাজ বেগমের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।
টিবিএস রিপোর্ট
23 May, 2024, 09:30 pm
Last modified: 23 May, 2024, 09:36 pm
অভিযানে মমতাজ বেগমের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ছবি: র‌্যাব

চট্টগ্রামের সীতাকুণ্ডে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) রিক্রুটিং এজেন্ট পরিচয় দিয়ে দুই কোটি টাকা প্রতারণার অভিযোগে মমতাজ বেগম ওয়ারাশিকা নামক এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

এর আগে মঙ্গলবার (২১ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 'এনএসআই এজেন্ট সেজে গ্রামের যুবকদের কাছ থেকে হাতিয়ে নিল ২ কোটি টাকা!' শিরোনামে অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর র‌্যাব-৭ এর একটি দল তাকে আটকে অভিযান চালায়।

পরে বুধবার (২২ মে) রাতে মমতাজকে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকা থেকে এবং তার স্বামী মুজিবুর রহমানকে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-৭ সদস্য ডিএডি মোহাম্মদ মাসুদ এবং একজন ভুক্তভোগী মঞ্জুর আলমের দায়ের করা দুই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

'আনোয়ার শাহাদাত (৩৪) নামক অপর আসামি পলাতক রয়েছে,' বলেন তিনি।

অভিযানে মমতাজ বেগমের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মমতাজ ও তার স্বামী মুজিবুর রহমানকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেন র‌্যাব-৭ কর্মকর্তারা।

ইন্সপেক্টর সোলায়মান আরও বলেন, 'জালিয়াতির [প্রথম] মামলায় মমতাজ, তার স্বামী মুজিবুর রহমান ও আনোয়ার শাহাদাতসহ তিনজনকেই আসামি করা হয়েছে।'

'মাদকদ্রব্য বিষয়ে দায়ের করা [দ্বিতীয়] মামলায় মমতাজ একমাত্র আসামি,' বলেন তিনি।

মামলার নথি থেকে জানা যায়, এনএসআই-এর ওয়াচার ও ফিল্ড অফিসার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মমতাজ মঞ্জুর আলমের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা, মোহাম্মদ একরামের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা, নয়নের কাছ থেকে আড়াই লাখ টাকা এবং সাদিকুল আলমের কাছ থেকে ১২ লাখ টাকা নেন।

মমতাজ বেগমের বিরুদ্ধে প্রতারণামূলক উদ্দেশ্যে এনএসআই-এর অপরাধ তদন্ত বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বেশ ধরার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্বামী মুজিবুর রহমান এবং আনোয়ার শাহাদাতকে প্রতারণামূলক কাজে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এনএসআই / প্রতারণা / আর্থিক প্রতারণা / র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net