Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ক্রিপ্টো প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪.১৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 09:50 am
Last modified: 31 March, 2026, 09:52 am

Related News

  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ৪ দিনের রিমান্ডে আইনজীবী
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

ক্রিপ্টো প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪.১৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বহু বিনিয়োগকারীকে প্রতারণার ফাঁদে ফেলে। প্রতারণামূলক ওই প্ল্যাটফর্মটি নিয়ে বিস্তারিত তদন্তের পর এই উদ্ধারকাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি মো. আবুল বাশার তালুকদার।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 09:50 am
Last modified: 31 March, 2026, 09:52 am
ছবি: সংগৃহীত

এমটিএফই পনজি স্কিমের মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চীনভিত্তিক আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্সে সংরক্ষিত এই অর্থ যুক্তরাজ্যভিত্তিক অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সহায়তায় দেশে ফেরত আনা হয়েছে।

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বহু বিনিয়োগকারীকে প্রতারণার ফাঁদে ফেলে। প্রতারণামূলক ওই প্ল্যাটফর্মটি নিয়ে বিস্তারিত তদন্তের পর এই উদ্ধারকাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি মো. আবুল বাশার তালুকদার।

২০২৩ সালের ২৮ আগস্ট এক ভুক্তভোগী ডিএমপির খিলগাঁও থানায় মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, এমটিএফই বিনিয়োগ অ্যাপে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ করে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফই ২০২২ সালের জুনে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ঘরে বসে সহজে আয় করার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুক ও ইউটিউবে ব্যাপক প্রচারণা চালানো হয়। ব্যবহারকারীদের একটি অ্যাপ ডাউনলোড করে ভার্চুয়াল অ্যাকাউন্ট খোলা, ক্রিপ্টোকারেন্সি জমা রাখা এবং প্রতিদিন লগইন করার মাধ্যমে মাসে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত আয়ের প্রলোভন দেখানো হতো। অন্যদের যুক্ত করলে অতিরিক্ত বোনাসের কথাও বলা হতো।

বাস্তবে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রদর্শিত অর্থ ছিল সম্পূর্ণ ভুয়া; লাভ-ক্ষতির হিসাবও কৃত্রিমভাবে তৈরি করা হতো। প্রকৃত অর্থ বিদেশে পাঠিয়ে বাংলাদেশ থেকে বৃহৎ পরিসরে অর্থ পাচার করা হয়। কানাডায় নিবন্ধিত বলে দাবি করলেও দেশে তাদের কোনো অফিস ছিল না। বিনিয়োগকারী টানতে তথাকথিত 'টিম লিডারদের' ওপর নির্ভর করত এমটিএফই। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই স্কিমটি শহর ও গ্রাম উভয় এলাকার মানুষকে প্রলুব্ধ করে এবং ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ধসে পড়ে। যা ফলে লাখো মানুষ প্রতারণার শিকার হন।

সিআইডির অনুসন্ধানে যা পাওয়া গেল

সিআইডির তদন্তে দেখা যায়, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের একটি অংশ—প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ইউএসডিটি (টেথার)—ওকেএক্স এক্সচেঞ্জে সংরক্ষিত ছিল। ব্লকচেইন বিশ্লেষণ টুল 'চেইনঅ্যানালাইসিস রিয়্যাক্টর' ব্যবহার করে নিশ্চিত হওয়া যায়, এই অর্থ এমটিএফই প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। পরবর্তীতে ওকেএক্সের আইন বিভাগ আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত আনতে সহযোগিতা দিতে সম্মত হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সক্রিয় ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়। আদালতের হস্তক্ষেপে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মালিবাগ শাখায় অর্থ গ্রহণ ও সংরক্ষণের জন্য একটি যৌথ হিসাব খোলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জব্দ করা ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর করে সরকারি হিসাবে স্থানান্তরের জন্য সিআইডি যুক্তরাজ্যভিত্তিক অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

এর ফলে ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) সোনালী ব্যাংকে সিআইডির হিসাবে জমা হয়েছে। ডিআইজি তালুকদার জানান, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাগুলোর সহযোগিতা এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক সহায়তার কারণে মামলা দায়েরের তিন বছরেরও কম সময়ে এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, অপরাধের পূর্ণাঙ্গ চিত্র উদঘাটন, ভুক্তভোগীদের শনাক্তকরণ এবং অবশিষ্ট অর্থ উদ্ধারে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের মধ্যে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এমটিএফই পনজি স্কিমের মাধ্যমে পাচার হওয়া বাকি অর্থ শনাক্ত ও দেশে ফেরত আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

সিআইডি / ক্রিপ্টো প্রতারণা / ক্রিপ্টোকারেন্সি / ফরেক্স ট্রেডিং / প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ৪ দিনের রিমান্ডে আইনজীবী
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net