Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশি নারীদের রোবোটিক্স টিম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2024, 05:55 pm
Last modified: 25 May, 2024, 01:09 pm

Related News

  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • গ্যাসের অভাবে বিপর্যস্ত শিল্প কারখানা, ঝুঁকিতে রপ্তানি আদেশ
  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?

বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশি নারীদের রোবোটিক্স টিম

ডব্লিউএসইইসি প্রতিযোগিতায় প্রহরী নামের একটি উদ্ধারকারী রোবট উদ্ভাবনের জন্য স্বর্ণপদক পেয়েছে কোড ব্ল্যাক। এই রোবট দুর্যোগ পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কাজে সহায়তার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে।  
টিবিএস রিপোর্ট
22 May, 2024, 05:55 pm
Last modified: 25 May, 2024, 01:09 pm
কোড ব্ল্যাকের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (ডব্লিউএসইইসি)- ২০২৪ এ স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটি রোবোটিক্স টিম।
 
১৯ মে দেশের জন্য অনবদ্য এই অর্জন করে 'কোড ব্ল্যাক' নামের দলটি। এর সদস্যরা হচ্ছেন – জান্নাতুল ফেরদৌস ফাবিন (দলনেতা), নুসরাত জাহান সিনহা (দল ব্যবস্থাপক), নোসরাত জাহান নওরিন (হার্ডওয়্যার), সানিয়া ইসলাম সারা (সফটওয়্যার) এবং তাহিয়া রহমান (প্রকল্প ব্যবস্থাপক)।   

২০২১ সালে এই নারীরা কোড ব্ল্যাক টিম গঠন করেন। এরপর থেকে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ঢাকার রামপুরার বনশ্রীর রোবোটিক্স রিসার্চ ল্যাবে তাঁরা কৃষিখাতের জন্য প্রযুক্তিপণ্য উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন।  

ডব্লিউএসইইসি প্রতিযোগিতায় প্রহরী নামের একটি উদ্ধারকারী রোবট উদ্ভাবনের জন্য স্বর্ণপদক পেয়েছে কোড ব্ল্যাক। এই রোবট দুর্যোগ পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কাজে সহায়তার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে।

কোড ব্ল্যাকের তৈরি উদ্ধারকারী রোবট 'প্রহরী'। ছবি: সংগৃহীত

অত্যাধুনিক ইমেজ প্রসেসিং ও এআই প্রযুক্তির সাহায্যে এই রোবট দৃশ্যমান তথ্যকে তাৎক্ষনিকভাবে বিশ্লেষণ করতে পারে। এভাবে এটি দুর্যোগের পর আটকে পড়া মানুষকে শনাক্ত করা এবং উদ্ধার তৎপরতার বিপজ্জনক পরিস্থিতির মূল্যায়ন করতে পারে। একইসঙ্গে দুর্যোগ কবলিত এলাকার ধবংসযজ্ঞের মধ্যে দিয়ে খুবই নির্ভুল লক্ষ্য ধরে এগোতে পারে।    

কোড ব্ল্যাক তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, পল্লীকবি জসীমউদ্দিনের 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয় এই রোবট। 

বিজ্ঞান, পরিবেশ ও প্রকৌশল বিষয়ের নানান উদ্ভাবন নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় ডব্লিউএসইইসি প্রতিযোগিতার। বহুজাতিক এই প্রতিযোগিতায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। গণিত, জ্বালানি, প্রকৌশল, পদার্থবিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তির মতো বিষয়ে নিজ নিজ উদ্ভাবন নিয়ে এতে অংশ নিতে পারে প্রতিযোগী দলগুলো।  

Related Topics

টপ নিউজ

কোড ব্ল্যাক / নারীদের রোবোটিক্স টিম / স্বর্ণপদক / আন্তর্জাতিক প্রতিযোগিতা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • গ্যাসের অভাবে বিপর্যস্ত শিল্প কারখানা, ঝুঁকিতে রপ্তানি আদেশ
  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net